৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কিনবে অন্টারিও

জ্বালানিমন্ত্রী স্টিফেন লেচি

অন্টারিও ৫ হাজার মেগাওয়াট বিদ্যৎ তাদের গ্রিডে যুক্ত করার কথা ভাবছে। আগামী দশকগুলোর চাহিদা পূরণে নতুন জ্বালানিমন্ত্রী স্টিফেন লেচি যখন রূপরেখা তৈরি করছে তখন এই উদ্যোগের কথা এল। লেচি বলেন, সরকার জ্বালানি সন্দেহবাদী এবং নতুন ক্রয় হবে মিশ্র। সেখানে থাকবে প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ, নবায়নযোগ্য, নিউক্লিয়ার এবং বায়োমাস।

তিনি বলেন, জ্বালানির চাহিদা দ্রুত বাড়তে থাকায় আমাদের সরকার ইতিহাসের সবচেয়ে বেশি জ্বালানি ক্রয়ের দিকে এগোচ্ছে। আমাদের সার্বিক জ্বালানি দৃষ্টিভঙ্গি অন্টারিওজুড়ে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সাশ্রয়ী বিদ্যুৎপ্রাপ্তিতে সহায়তা করবে। একই সঙ্গে পশ্চাৎপদ কার্বন ট্যাক্সের বিরুদ্ধেও আমাদের অবস্থান জারি থাকবে। আগের সরকারের মতো অনিচ্ছুক কমিউনিটিগুলোর ওপর জ্বালানি প্রকল্প আমরা চাপিয়ে দেব না। আমাদের জ্বালানি উৎপাদন বৃদ্ধির এই উদ্যোগে আমরা মিউনিসিপালিটিগুলোকে চালকের আসনে বসাচ্ছি। উৎকৃষ্ট কৃষি এলাকাগুলোকে সংরক্ষণের মাধ্যমে আমরা আরও বেশি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ করছি।

- Advertisement -

উৎকৃষ্ট কৃষি জমির ওপর সোলার ফার্ম পুরোপুরি নিষিদ্ধ করা হবে।

প্রদেশের বিদ্যুতের চাহিদা প্রতি বছর দুই শতাংশ হারে বাড়বে বলে প্রাক্কলন করা হচ্ছে। তবে বৃহত্তর অর্থনীতির মধ্যে বিদ্যুতায়নের ভিত্তিতে এই চাহিদা আরও বাড়তে পারে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent