হাত বদল

হাত বদল

গরীব দু:খির জন্যে কাঁদো
দেখাও দরদ মমতা
গলাবাজি করে বলো
চাই না অর্থ ক্ষমতা
ফোটাতে চাই মুখে হাসি
যত পীড়িত আর্তের
বিনিময়ে চাই না কিছু
সম্পর্কটা নি:স্বার্থের।
বড় বড় বুলি তোমার
শুনেছি ক’দিন আগে
একদল চলে যাওয়ায় এখন
ক্ষমতা কাদের ভাগে?
হাতবদল দখলের খেলা,
চলছে সার্কাস চারদিকে
সংস্কার কই? শহীদের স্বপ্ন
সব হয়ে আসছে ফিকে।

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Read More

Recent