পেরুর খনি কোম্পানি বিক্রি নিয়ে অটোয়ার প্রতি চ্যালেঞ্জ না জানানোর আহ্বান

পেরুর খনি কোম্পানি বিক্রি নিয়ে অটোয়ার প্রতি চ্যালেঞ্জ না জানানোর আহ্বান

চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান বলেছে, পেরুতে একটি স্বর্ণ ও তামার খনি ক্রয়ের চুক্তি নিয়ে কানাডা অন্যায়ভাবে জাতীয় নিরাপত্তা পর্যালোচনার কথা ভাবছে। ভ্যানকুভারভিত্তিক প্যান আমেরিকান সিলভার কর্পোরেশন গত মে মাসে পেরুর লা এরিনা স্বর্ণের খনির শেয়ার চীনা কোম্পানি জিজিং মাইনিং গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জিনটেঙ্গ (সিঙ্গাপুর) মাইনিংয়ের কাছে ২০ কোটি মার্কিন ডলারে বিক্রির ঘোষণা দেয়। প্যান আমেরিকান তারপর বলে, এই চুক্তি কার্যকর হবে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন পাওয়া সাপেক্ষে।

যদিও তারপর কানাডার শিল্পমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইন জানতে পারেন যে, চুক্তিটি কানাডার জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। জুনের শেষের দিকে কোম্পানিটিকে তিনি বলেন, আইনের অধীনে চুক্তিটি আনুষ্ঠানিক পর্যালোচনার আদেশ দিতে পারেন তিনি।

- Advertisement -

কানাডিয়ান কোম্পানি সংশ্লিষ্ট নির্দিষ্ট কিছু বিদেশি বিনিয়োগ জাতীয় নিরাপত্তার কারণে পর্যালোচনা করা হয়ে থাকে। চুক্তিটির ঘোষণা দেওয়ার পর জেনটেঙ্গ স্বেচ্ছায় ইনোভেশন, সায়েন্স অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট কানাডার বিনিয়োগ পরিচালককে বিষয়টি জানিয়েছিল।

কানাডার অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য জরুরি প্রায় তিন ডজন গুরুত্বপূর্ণ খনিজের তালিকা রাখছে ফেডারেল সরকার। সেই সঙ্গে জিজিনের মতো বিদেশি কোম্পানির বিনিয়োগ পর্যালোচনা করে দেখছে। এটা সবুজ ও ডিজিটাল অর্থনীতির জন্য অত্যাবশ্যকীয় খনিজের ওপর নিয়ন্ত্রণ রাখতেই সংরক্ষণবাদী এই পদক্ষেপ।

জিজিন বিশেষ করে চীন সরকারের মালিকানাধীন একটি কোম্পানি এবং এটি দেখভাল করে থাকেন চীনা কমিউনিস্ট পার্টির সদস্যরা।

কৌশলগত পণ্যের জন্য সমমনোভাবাপন্ন দেশগুলোর ওপর নির্ভর করা ফলাফল কী হতে পারে কানাডার মিত্র ইউরোপ তা টের পাচ্ছে। সেটা কীভাবে তারই রূপরেখা তুলে ধরা হয়েছে কানাডার ক্রিটিক্যাল মিনারেলস স্ট্র্যাটেজিতে।

জুলাইয়ের শেষ দিকে ফেডারেল কোর্টে দায়ের করা এক বিচার বিভাগীয় পর্যালোচনা আবেদনে বলেছে, এই আইনের অধীনে লা এরিনা চুক্তি পর্যালোচনার আদেশ দেওয়ার এখতিয়ার মন্ত্রীর নেই। আবেদনে বলা হয়েছে, লক্ষ্যবস্তু পেরুভিয়ান কোম্পানিগুলো। কানাডায় কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ তাদের নেই। কানাডায় তাদের কোনো লোক নেই। কানাডায় তাদের কোনো সম্পদও নেই।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent