তদারকির মাদক সেবন সাইট বন্ধে মৃত্যু বাড়ার আশঙ্কা

অন্টারিও সরকারের তদারকির আওতায় থাকা মাদক সেবন সাইট বন্ধের প্রস্তাবের ফলে প্রাথমিক ধারণার চেয়ে বেশি সাইট বন্ধ হতে পারে

অন্টারিও সরকারের তদারকির আওতায় থাকা মাদক সেবন সাইট বন্ধের প্রস্তাবের ফলে প্রাথমিক ধারণার চেয়ে বেশি সাইট বন্ধ হতে পারে। এসব কর্মসূচির আওতায় প্রতি বছর ভয়ঙ্কর হাজার হাজার ওভারডোজের সেবা দেওয়া হয়। এ অবস্থায় উদ্যোগটি অসাংবিধানিক কিনা সেই সন্দেহ করছেন আইনজীবীরা।

ওই উপাত্তে দেখা গেছে, স্কুল বা ডেকেয়ারের ১০০ মিটারের মধ্যে হওয়ার ফলে যেসব সাইট বন্ধ করে দেওয়া হচ্ছে সেগুলোর কারণে টরন্টোতে প্রতিদিন গড়ে তিনজন ওভারডোজ নেওয়া লোক বেঁচে যায়। অন্টারিওজুড়ে সংখ্যাটি দৈনিক ছয়জন। এই কর্মসূচি না থাকলে মানুষগুলো মারা যেত বলে জানিয়েছেণ বিশেষজ্ঞরা।

- Advertisement -

আমরা যদি প্রদেশের তদারকির অধীনে থাকা ইনজেকশন সাইট ও কনজাম্পশন সাইট বন্ধ করি তাহলে মারাত্মক ওভারডোজের ঘটনা বেড়ে যাবে। কারণ, গবেষণা থেকে আমরা দেখেছি যে, জীবন রক্ষায় এই সেবাসমূহের ভূমিকা কতখানি।

সমগ্র কানাডায় ওভারডোজের কারণে প্রতিদিন মারা যায় প্রায় ২২ জন। অনিয়ন্ত্রিত মাদকের বিষাক্ততার মাত্রার ওপর এই সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে। একজন স্বাস্থ্যসেবা কর্মী যখন অক্সিজেন বা ন্যালোক্সোন দিয়ে সেবা দেন তখন মাদক ব্যবহারকারীর মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে।

প্রদেশব্যাপী দশটি প্রোগ্রাম ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে বন্ধের বাতিলের ঘোষণা দিয়েছে অন্টারিও সরকার। এর মধ্যে টরন্টোতে রয়েছে পাঁচটি। সেন্টারগুলো স্থানান্তর বা পুনরায় খোলার অনুমতি দেওয়া হবে না। এর পরিবর্তে সরকার হোমলেসনেস অ্যান্ড অ্যাডিকশন রিকভারি ট্রিটমেন্ট (হার্ট) হাব চালু করতে ৩৭ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করবে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent