হ্যালিফ্যাক্সে কেবিনেট রিট্রিটে খবরের শিরোনাম অভিবাসন ও আবাসন

হ্যালিফ্যাক্সে ফেডারেল কেবিনেট রিট্রিটের প্রথম পূর্ণ দিবস বৈঠকে কেন্দ্রে ছিল আবাসন ও অভিবাসন

হ্যালিফ্যাক্সে ফেডারেল কেবিনেট রিট্রিটের প্রথম পূর্ণ দিবস বৈঠকে কেন্দ্রে ছিল আবাসন ও অভিবাসন। বার্ষিক গ্রীষ্ম শেষের জমায়েতের উদ্দেশ্য পার্লামেন্টের ফল অধিবেশনের এজেন্ডা ঠিক করা। তিন সপ্তাহ পর এই অধিবেশন বসতে যাচ্ছে।

এক বছর ধরে জনপ্রিয়তা কমতে থাকায় কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে লিবারেলরা। এ ছাড়া পরবর্তী ফেডারেল নির্বাচনের বাকি আছে মাত্র এক বছর। সরকারের অস্থায়ী বিদেশি কর্মী কর্মসূচি ফিরিয়ে আনার উদ্যোগের ব্যাপারেও হালনাগাদ তথ্য পেয়েছেন মন্ত্রীরা। সেই সঙ্গে পেয়েছেন জাতীয় চাইল্ডকেয়ার এবং বৈদ্যুতিক গাড়ির শুল্কের ব্যাপারে হালনাগাদ তথ্যও।

- Advertisement -

মন্ত্রিসভা দুটি জাতীয় ন্যাশনাল রেলওয়ের মধ্যে এখনো অমীমাংসীত শ্রমিক অসন্তে ষের ব্যাপারেও সম্পৃক্ত হতে বাধ্য হয়েছেন। কারণ, টিমস্টারস বিক্ষোভের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। গত সপ্তাহে সরকার কানাডা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স বোর্ডকে কর্মবিরতির অবসান ঘটাতে বাইন্ডিং আরবিট্রেশন শুরু করতে বলেছে। বোর্ড এ ব্যাপারে সম্মত হয়েছে। কিন্তু টিমস্টারসের প্রেসিডেন্ট পল বাউচার আদালতে এটি মোকাবিলার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে হ্যালিফ্যাক্সে বিক্ষোভের নেতৃত্ব দেবেন।

তবে এসবকে ছাড়িয়ে গেছে ক্রয়ক্ষমতা ও আবাসন সরবরাহে ধস। অভিবাসনের বিস্ফোরণ সমস্যার লক্ষণীয় কারণ হয়ে দাঁড়িয়েছে, যা আবাসনের ব্যয় বাড়াতে ভূমিকা রাখছে এবং দেশের বিভিন্ন স্থানে অভিবাসনবিরোধী আবেগকে চারিয়ে তুলছে।

গত কেবিনেট শুরু হয়েছিল আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসার যে ব্যাপক বৃদ্ধি তা সমাধান দিয়ে। অভিবাসনমন্ত্রী মার্ক মিলার গত জানুয়ারিতে এক ঘোষণায় বলেন, চলতি বছর সরকার ২০২৩ সালের চেয়ে ৩৫ শতাংশ কম শিক্ষার্থী ভিসা অনুমোদন করবে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent