
গ্রেটার টরন্টো এরিয়ার (জিটিএ) কিছু বেসরকারি, লাভজনক ডেকেয়ার প্রতিষ্ঠান সেবাবাবদ ফি দ্বিগুণ হবে বলে বাবা-মাকে সতর্ক করেছে। কারণ, এসব ডেকেয়ারের পরিচালনাকীরা দৈনিক ১০ ডলারের বিনিময়ে চাইল্ডকেয়ারের যে জাতীয় কর্মসূচি তা থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে।
তালিকাটি অনেক বড় এবং শেষ পর্যন্ত আমরা একটি ডেকেয়ার খুঁজে পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম ডেকেয়ারটি এই কর্মসূচির অংশ। ডেকেয়ারটির সবকিছু নিয়েই আমরা তুষ্ট ছিলাম। যেভাবে ডেকেয়ারটি চলছিল তা নিয়ে আমরা খুশি ছিলাম এবং আমাদের বলা হয়েছিল কর্মসূচিটি বাস্তবায়ন করা হলে ফি কমে আসবে।
বাবা-মায়েদের বলা হয়েছে যে, সিডব্লিউইএলসিসিতে সাম্প্রতিক পরিবর্তনের ফলে কর্মসূচিটিতে তাদের অংশগ্রহণ ঝুঁকিতে পড়েছে। পরিচালকরা এখন এই বলে সতর্ক করছে যে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ফি উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে।
চিঠিতে বলা হয়েছে, সতর্কতা হিসেবে আগাম এই তথ্য আপনাদের সঙ্গে বিনিময় করা হচ্ছে। কারণ, এ ঘটনার পরিপ্রেক্ষিতে সামনের মাসগুলোতে বিকল্প চাইল্ডকেয়ার ব্যবস্থার সন্ধান করতে হতে পারে। এই অনিশ্চয়তার কারণে আপনাদের মধ্যে যে হতাশা তা আমরা বুঝি এবং আপনাদের এই বোঝাপড়া এবং আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাকার জন্য ধন্যবাদ।
জাতীয় কর্মসূচি থেকে ডেকেয়ারটি বেরিয়ে গেছে মাসে তাদের ডেকেয়ার বাবদ খরচ হবে ৪ হাজার ডলার।
This article was written by Rezaul Haque as part of the LJI
