
নিশ্চয়তা পেলে নীতিনির্ধারণী সুদের হার কর্তনের গতিতে সামঞ্জস্য আনবে ব্যাংক অব কানাডা। টানা তৃতীয়বারের মতো সুদের হার কমানোর ঘোষণা দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
সুদের হার ২৫ শতাংশীয় পয়েন্ট কমানোটা পূর্বাভাসদাতাদের প্রত্যাশিতই ছিল। অর্থনীতিতে চলমান শ্লথতা ও মুল্যস্ফীতির হার কমে আসার কারণেই এমন প্রত্যাশা তৈরি হয়েছিল।
গভর্নর টিফ ম্যাকক্লেম তার উদ্বোধনী বক্তৃতায় বলেন, মূল্যস্ফীতি নিয়ে অগ্রগতি ও প্রবৃদ্ধি বাড়ানোর প্রয়োজনীয়তা থেকে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ৪ দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
এই ঘোষণার মধ্যে অবাক হওয়ার মতো কোনো উপাদান না থাকলেও পরিবেশ পরিস্থিতি হলে সুদের হার কর্তনের গতিতে পরিবর্তন আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন গভর্নর। ম্যাকক্লেম বলেন, মূল্যস্ফীতির উর্ধ্বমুখী প্রবণতা যদি আমাদের প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী হয় অথবা আমাদের মূল্যায়নের চেয়ে অর্থনীতি যদি বেশি শ্লথ হয় তাহলে সুদের হার কমানোর গতি কমিয়ে দেওয়ায় উপযুক্ত হবে। অন্যদিকে অর্থনীতি যদি লক্ষণীয়ভাবে দুর্বল হয়, মূল্যস্ফীতি যদি আমাদের প্রত্যাশার চেয়ে দুর্বল হয় তাহলে বড় পদক্ষেপ নেওয়ায় সমীচীন হবে। তখন সুদের হার ২৫ বেসিস পয়েন্টের চেয়ে বেশি কমানো যেতে পারে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কানাডার অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত বেড়েছে। তবে প্রাথমিক উপাত্ত অনুযায়ী, জুন ও জুলাইয়ে অর্থনীতি বেশ দুর্বল ছিল।
বলা হয়ে থাকে যে, জয় সাহসীদের দিকেই যায়। কিন্তু ব্যাংক অব কানাডা সুদের হার আরও ২৫ শতাংশী পয়েন্ট কমানোর মধ্য দিয়ে সতর্ক পদক্ষেপ নিয়েছে। এর ফলে সুদের যে হার দাঁড়িয়েছে তা অর্থনীতিকে আবারও এগিয়ে নিতে যে সুদের হার থাকা প্রয়োজন, আছে তার চেয়ে বেশি। কারণ, মূল্যস্ফীতি নিয়ে এখন আর কোনো হুমকি নেই।
This article was written by Rezaul Haque as part of the LJI
