
এনডিপি নেতা শুধু ধোঁয়ায় বাতাস দিচ্ছেন। আগাম নির্বাচের ডাক তিনিি দেবেন না। এমনটাই বলেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড।
তিনি বলেন, লিবারেলদের ক্ষমতায় টিকিয়ে রাখতে তাদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার এনডিপি নেতা জাগমিত সিংয়ের আগাম ফেডারেল নির্বাচনের ডাক দেওয়ার সম্ভাবনা সেভাবে নেই বলে তিনি মনে করেন। আমার মনে হয় মি. সিং কেবল ধোঁয়াই বাতাস দিচ্ছেন।
প্রিন্স এডওয়ার্ড কাউন্টিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তবে ফোর্ডের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দিয়েছেন হ্যামিল্টন সেন্টার এনডিপি এমপিপি ম্যাথিউ গ্রিন। তিনি বলেছেন, এই মন্তব্য এসেছে প্রিমিয়ার ফোর্ডের কাছ থেকে যিনি তার পুরো ক্যারিয়ার গড়ে তুলেছেন পরিবারের শেষ নামের ওপর দাঁড়িয়ে এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখন তদন্তাধীন।
প্রিমিয়ারের ধারণা সাপ্লাই অ্যান্ড কনফিডেন্স চুক্তি থেকে বেরিয়ে গেলেও সিং সংখ্যালঘু লিবারেল সরকারের প্রতি সমর্থন অব্যাহতত রাখবেন। নিজের পেনশন নিশ্চিত করতেই তিনি এটা করবেন।
২০২৫ সালের জুনে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ফোর্ড বলেন, এই লোভী রাজনীতিকদের কাছে পেনশন সংগ্রহের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। সিং যদি আগাম নির্বাচনের ডাক দেন তাহলে আমি এখানে দাঁড়িয়ে সব লোভী রাজনীতিকের কাছে ক্ষমা চাইব। কিন্তু চলুন আমরা এর মুখোমুখী দাঁড়াই। তিনি তার পেনশন চান। তিনি অক্টোরের আগে কোথাও যাচ্ছেন না। বলতে পারেন, ২০২৫ সালের ২০ অক্টোবরের আগে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে পেনশন পাওয়ার যোগ্য হবেন সিং। তবে ট্রুডোর দুর্বল ও স্বার্থপর লিবারেলদের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার বাইরে এই চুক্তি থেকে সরে দাঁড়ানোর আর কোনো উদ্দেশ্যর কথা অস্বীকার করেন তিনি। ২০২২ সালে এনডিপি ও লিবারেলদের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটির উদ্দেশ্য ছিল এনডিপির অগ্রাধিকারগুলো নিয়ে কাজ করা। নি¤œ আয়ের পরিবারগুলোর জন্য ডেন্টাল কেয়ার প্ল্যান এর মধ্যে অন্যতম। এই চুক্তি এখন আর নেই এবং আগামী ফেডারেল নির্বাচন ২০২৫ সালের অক্টোবরে নির্ধারিত সময়ের আগে হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
This article was written by Rezaul Haque as part of the LJI
