
টরন্টোর আওর বেশি সংখ্যক মানুষ সোমবার নতুন কোভিড-১৯ ভ্যাকসিন পেয়েছেন। যাদের বয়স ছয় মাসের বেশি তাদের সবাই বিনামূল্যে কেপি.২ ভ্যাকসিন পেয়েছেন। টরন্টো পাবলিক হেলথ বলেছে, এই ভ্যাকসিন পেতে অন্টারিও হেলথ কার্ডের প্রয়োজন নেই।
কীভাবে পাওয়া যাবে এই ভ্যাকসিন? গণ ইমিউনাইজেশন ক্লিনিকগুলোর প্রাদেশিক অর্থায়ন গত বছর বন্ধ করে দেয়া হয়। এর ফলে সিটি অব টরন্টো ২০২৩ সালের ডিসেম্বরে চারটি নির্দিষ্ট কোভিড-১৯ ভ্যাকসিন সেন্টার স্থায়ীভাবে বন্ধ করে দেয়। এসব ক্লিনিক যদি আশপাশে নাও থাকে তাহলেও নির্বাচিত কিছু ফার্মেসি অথবা স্বাস্থ্যসেবাদাতার অংশগ্রহণের মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়া যাচ্ছে।
সিটি অব টরন্টো বলছে, ছয় মাস থেকে চার বছর বয়সী শিশুদের জন্য টরন্টো পাবলিক হেলথ ক্লিনিকের কাজ অব্যাহত রেখেছে। এসব ক্লিনিকে ভ্যাকসিনের জন্য বাবা-মায়েরা অনলাইনে বুকিং দিতে পারবেন।
কোন কোন ফার্মেসি কোভিড-১৯ ভ্যাকসিন দিচ্ছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রদেশের ওয়েবসাইট থেকে পাবেন টরন্টোবাসীরা। ওয়েবসাইটে ভ্যাকসিনেশনের সময়, যোগাযোগের তথ্য এবং অ্যাপয়ন্টমেন্টের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
টরন্টো জেনারেল হসপিটালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ আইজ্যাক বোগোশ সম্প্রতি টরন্টোতে ভ্যাকসিনেশনের সুনির্দিষ্ট হার বলতে পারেননি। কিন্তু বলেন, যতটা হলে ভালো হওয়ার কথা তার চেয়ে নিচে আছে। সবচেয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তিরা যাতে ভ্যাকসিন পান সেজন্য আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে। লং-টার্ম কেয়ার ইনস্টিটিউশন এবং সিনিয়রস হোমগুলোতে অনেকগুলো ভ্যাকসিন কর্মসূচি চালু রয়েছে। কিন্তু বাড়িতে থাকা বয়স্ক মানুষেরা ঝুঁকিতে থাকতে পারেন এবং তারা ভ্যাকসিনের বাইরে থেকে যেতে পারেন।
নতুন এই ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে যাতে তা ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট কেপি.২ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। গত সেপ্টেম্বরে হেলথ কানাড্ াএই ভ্যাকসিন অনুমোদন দেয়। ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট এক্সবিবি ১.৫ এর বিরুদ্ধে কার্যকর ফাইজার-বায়োএনটেকের এমআরএনএ ভ্যাকসিনের স্থলে এসেছে তাদের কমিরনাটি ভ্যাকসিন।
This article was written by Rezaul Haque as part of the LJI
