গ্যাসের ওপর থেকে ৫.৭ সেন্ট কর কর্তনের মেয়াদ বাড়ছে

প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন তার সরকার শিগগিরই এ সংক্রান্ত আইন আনবে এটি পাস হলে আগামী বছরের জুন পর্যন্ত প্রতি লিটারে ৯ সেন্ট কর বহাল থাকবে

গ্যাসের ওপর থেকে ৫ দশমিক ৭ সেন্ট কর কর্তনের মেয়াদ আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত বর্ধিত করার উদ্যোগ নিয়েছে অন্টারিও সরকার। প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন, তার সরকার শিগগিরই এ সংক্রান্ত আইন আনবে। এটি পাস হলে আগামী বছরের জুন পর্যন্ত প্রতি লিটারে ৯ সেন্ট কর বহাল থাকবে।

আইনে ডিজেল জ্বালানির দামও লিটারপ্রতি ৫ দশমিক ৩ সেন্ট কর্তনের মেয়াদ সম্প্রসারিত হচ্ছে আইনে।

- Advertisement -

প্রদেশের পক্ষ থেকে প্রথমে গ্যাসোলিন ও ডিজেলের কর হার ২০২২ সালের জুলাইয়ে কমানো হয়। কিন্তু এরপর একাধিকবার তা বর্ধিত করা হয়েছে।

ফোর্ডের হিসাবমতে, উদ্যোগটি সফল হলে অন্টারিওর গড়পড়তা একটি পরিবারের আগামী তিন বছরে ৩৮০ ডলার সাশ্রয় করতে পারবে। একইভাবে তিনি ফেডারেল সরকারের প্রতি ফেডারেল কার্বন কর বাতিলের দাবি হিসেবেও গ্যাসের ওপর কর কর্তনের মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দিয়েছেন।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent