বিশ্ব র‌্যাংকিংয়ে পিছিয়ে গেল কানাডার অনেক বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার এডুকেশনের তৈরি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস ২০২৫ এ কানাডার অনেক বিশ্ববিদ্যালয় পিছিয়ে পড়েছে

টাইমস হায়ার এডুকেশনের তৈরি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস ২০২৫ এ কানাডার অনেক বিশ^বিদ্যালয় পিছিয়ে পড়েছে। একে উদ্বেগজনক বলছে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং করা এই প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার ৪০ শতাংশ বিশ^বিদ্যালয় পূর্ববর্তী বছরের তুলনায় র‌্যাংকিংয়ে পিছিয়ে গেছে। কানাডায় বিশে^র সেরা বিশ^বিদ্যালয়গুলোর মধ্যে বেশ কয়েকিট রয়েছে। শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কানাডার বিশ্ববিদ্যালয় রয়েছে তিনটি। সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কানাডার বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আটটি। যদিও তালিকায় কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অবনমন উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে।

- Advertisement -

কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তালিকায় সবার উপরে আছে ইউনিভার্সিটি অব টরন্টো। টানা দ্বিতীয় বছরের মতো বিশ^বিদ্যালয়টি তালিকায় ২১তম স্থানে রয়েছে। তালিকায় ৪১তম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং ৪৫তম স্থানে রয়েছে ম্যাকগিল ইউনিভার্সিটি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কানাডার যে ৩৩টি বিশ্ববিদ্যালয় এ বছর তালিকায় স্থান করে নিয়েছে তার মধ্যে ম্যাকগিল ও ইউনিভার্সিটি অব ভিক্টোরিয়া বাদে সবারই গত বছরের তুলনায় অবনমন ঘটেছে। তালিকায় ১০০ থেকে ২০০ এর মধ্যে থাকা সবারই আগের বছরের তুলনায় অবনমন ঘটেছে। ম্যাকমাস্টার ইউনিভার্সিটি গত বছর তালিকায় ১০৩তম স্থানে থাকলেও ২০২৫ সালের তালিকায় ১১৬তম স্থানে নেমে গেছে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে বিশ্ববিদ্যালয়টির ১৩ ধাপ অবনমন ঘটেছে। ২০২৪ সালের তালিকাতেও আগের বছরের তুলনায় ১৮ ধাপ নেমে ৮৫তম স্থানে জায়গা পেয়েছিল বিশ্ববিদ্যালয়টি। ইউনিভার্সিটি অব অটোয়া ২০২৪ সালে ৪০ ধাপ নেমে গেলেও এ বছর আরও ১৪ ধাপ নেমে ১৯১তম স্থানে জায়গাা পেয়েছে। ২০২৪ সালের তালিকায় বিশ্ববিদ্যালয়টির স্থান ছিল ১৭৭তম।

সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালের তালিকার জন্য ১৩৩টি দেশ ও অঞ্চল থেকে ২ হাজার ৮৬০টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উপাত্ত জাম দেয়। পাঁচটি নির্দেশক সম্পর্কিত প্রাপ্ত স্কোরের ভিত্তিতে এর মধ্যে মাত্র দুই হাজারটি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান করে নেয়। নির্দেশকগুলো হলো শিখন, গবেষণা পরিবেশ, গবেষণার মান, ইন্টারন্যাশনাল আউটলুক এবং শিল্প।

২০২৪ ও ২০২৫ সালের র‌্যাংকিংয়ে স্থান পাওয়া কানাডিয়ান শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্লেষণে দেখানো হয়েছে, কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর অবনমনের অন্যতম বড় কারণ এগুলোর শিখন ও গবেষণার মানের অবনতি।

২০২৫ সালের র‌্যাংকিংয়ে সবার উপরে স্থান পেয়েছে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। টানা নয় বছর শীর্ষস্থান ধরে রেখেছে বিশ^বিদ্যালয়টি। বিশে^র দ্বিতীয় শীর্ষ বিশ^বিদ্যালয় হচ্ছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। তৃতীয় স্থানে থাকা বিশ্ববিদ্যালয়টি হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent