ঘাস কাটার বদলে প্লাজায় ঘুরে বেড়িয়েছে কিছু টরন্টো পার্ক ক্রু

যতটা মেরামত কাজ করার কথা বলা হয়েছে সিটি অব টরন্টোর পার্ক কর্মীরা আদতে করেছেন তার অর্ধেক কাজ এর পরিবর্তে তারা প্লাজা এবং রেস্তোরাঁগুলোতে ঘুরে বেড়িয়েছেন

যতটা মেরামত কাজ করার কথা বলা হয়েছে সিটি অব টরন্টোর পার্ক কর্মীরা আদতে করেছেন তার অর্ধেক কাজ। এর পরিবর্তে তারা প্লাজা এবং রেস্তোরাঁগুলোতে ঘুরে বেড়িয়েছেন। সিটির অডিটর জেনারেলের নতুন এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

টরন্টোর দেড় হাজার কর্মীকে পার্কস, ফরেস্ট্রি অ্যান্ড রিক্রিয়েশন ডিভিশন কীভাবে ব্যবস্থাপনা করেছে সে সংক্রান্ত পরিচালন পর্যালোচনার অংশ হিসেবে অডিটর জেনারেল পরীক্ষার জন্য বেছে নেন ভেহিকল জিপিএস ডেটা। সেই সঙ্গে মেইনটেন্যান্স লগও খতিয়ে দেখা হয়েছে।
অডিটর এতে দেখেছেন যে, প্রতিদিন গড়ে আট ঘণ্টার আদর্শমাণের মধ্যে ভ্রাম্যমাণ ক্রুরা দৈনিক চার ঘণ্টার বেশি সময় কাটিয়েছেন পার্ক মেইনটেন্যান্স লোকেশনগুলোতে। যদিও ভেহিকল জিপিএস ডেটা বলছে, আদতে তারা পার্ক মেইনটেন্যান্স লোকেশনগুলোতে ছিলেন মাত্র ২ ঘণ্টা ৩৬ মিনিট।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়েছে, চারটি জেলা ও ওয়াটারফ্রন্টের ১৩টি ওয়ার্ড/এলাকা থেকে জিপিএস ডেটাসহ ৮৫টি প্রাত্যহিক লগের নমুনা পর্যালোচনা করা হয়েছে। তাতে দেখা গেছে, পার্ক মেইনটেন্যান্স ক্রুরা স্থান ও কর্মঘণ্টার যে দাবি করেছেন, জিপিএস ডেটার সঙ্গে তা মিলছে না।

প্রায় অর্ধেক অর্থাৎ ৪৬ শতাংশ লগ, জিপিএস ডেটা এই ইঙ্গিত দিচ্ছে যে, ক্রুরা এক বা একাধিক পার্কে থামেননি। একটি ঘটনায় অডিটর দেখতে পেয়েছেন যে, লগে উল্লেখিত আটটি পার্কের মধ্যে পাঁচটিতেই একজন ক্রু থামেননি। এর পরিবর্তে ভেহিকলটি প্রায় ২ ঘণ্টা ৩৫ মিনিট একটি প্লাজায় পার্ক করা ছিল এবং শিফট শেষ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ইয়ার্ডে ফিরে আসেন। অধিকন্তু ক্রুরা যে তিনটি পার্ক পরিদর্শন করেন, ডেইলি লগে উল্লেখিত সময়ের চেয়ে প্রত্যেক স্থানেই কম সময় ব্যয় করেন তারা। এ ছাড়া প্রবেশ ও বেরোনোর তথ্যও সঠিকভাবে জানাননি ক্রুরা।

আরেকটি ক্ষেত্রে অডিটর দেখতে পান যে, একজন ক্রুরা তার সাপ্তাহিক ৪০ ঘণ্টার কাজের মধ্যে সাড়ে ১০ ঘণ্টার বেশি ব্যয় করেন প্লাজা এবং অন্য নন-সিটি লোকেশনে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent