
পেছনের সারিতে উপবিষ্টতদের বিদ্রোহের চেষ্টা এবং মন্ত্রিসভার আরও চার সদস্য নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়ায় লিবারেল জাহাজটিকে সঠিক পেেথ চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে তিনি জাহাজের ক্যাপ্টেন থাকতে চাইছেন, যা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।
জুলাইয়ের পর থেকে তৃতীয়বারের মতো ট্রুডো মন্ত্রিসভায় রদবদল আনছেন বলে ধারণা করা হচ্ছে। আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে একদল মন্ত্রী সম্প্রতি প্রদানমন্ত্রী কার্যালয়কে অবহিত করার পর এই রদবদল আনতে যাচ্ছেন তিনি।
ফেডারেল ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সি ফর সাউদার্ন অন্টারিওর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফিলোমেনা ট্যাসি বলেন, ব্যক্তিগত কারণে তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন না। নর্দার্ন অ্যাফেয়ার্স মন্ত্রী ড্যান ভ্যান্ডাল এবং ক্রীড়ামন্ত্রী কার্লা কুয়ালট্রোও পৃথক বিবৃতিতে পুনর্নির্বাচন না করার কথা জানিয়ে দিয়েছেন।
কুয়ালট্রো বিবৃতিতে বলেছেন, এখন তার এগিয়ে যাওয়ার সময় এবং আগামীতে কী ঘটে তা দেখার জন্য মুখিয়ে আছেন। একই সঙ্গে তিনি তার পরিবার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ভ্যান্ডাল বলেন, সময় এসেছে জীবনের পরবর্তী পর্যায়ে যাওয়া এবং সেই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। কোনো মন্ত্রীই তৎক্ষণাৎ মন্ত্রিসভা ছাড়েননি। মন্ত্রিসভায় আমার পদের যাতে নিয়মতান্ত্রিকভাবে পরিবর্তন হয় সেটা নিশ্চিত করতে কাজ করছি আমি।
কবে নাগাদ মন্ত্রিসভায় রদবদল আনা হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে সূত্রটি বলছে, ২৩ অক্টোবর লিবারেল ককাসের সব সদস্য পার্লামেন্ট হিলে বৈঠকে বসার আগে এটা হচ্ছে না।
বৈঠকটি নিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে। কারণ, বেশ কিছু এমপি সেখানে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগ চাইতে পারেন।
এদিকে এখন পর্যন্ত অন্তত ১৮ জন লিবারেল এমপি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেছেন। দুইজন পূর্ণ মন্ত্রী আগামী নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিলেও এখন পর্যন্ত তারা ট্রুডোর পাশে রয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এক বিবৃতিতে ট্যাসি বলেছেন, আমি তার (ট্রুডো) বর্তমানে এবং ভবিষ্যতে সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। ২০১৫ সালের নির্বাচনে তার প্রতি আমার বিশ^াস ছিল এবং এখনো আমি তাকে বিশ্বাস করি।
ভ্যান্ডালও বলেছেন, দলে ট্রুডোর চলমান নেতৃত্বকে তিনি শতভাগ সমর্থন করেন।
This article was written by Rezaul Haque as part of the LJI
