অভিবাসনের প্রভাব উপেক্ষা করেছে মন্ত্রণালয়

বিদেশি কর্মীরা কানাডিয়ান চাকরি গ্রহণ করবেন নাকি তাদের মজুরি স্বল্প থাকবে সেই বিষয়টি উপেক্ষা করার কথা স্বীকার করেছে কানাডিয়ান অভিবাসন বিভাগ

বিদেশি কর্মীরা কানাডিয়ান চাকরি গ্রহণ করবেন নাকি তাদের মজুরি স্বল্প থাকবে সেই বিষয়টি উপেক্ষা করার কথা স্বীকার করেছে কানাডিয়ান অভিবাসন বিভাগ। ব্ল্যাকলক’স রিপোর্টার এই প্রতিবেদন করেছে।

অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, এর প্রভাব কী হতে পারে তা তদারক করা হয়নি।

- Advertisement -

ইভ্যালুয়েশন অব দ্য ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম বলেছে, কর্মসূচিটি এই ভাবনার ওপর গড়ে উঠেছে যে, নির্ধারিত বিদেশি কর্মীদের সুযোগ দেওয়ার ফলে কানাডার যে সুবিধা তা দেশীয় শ্রমবাজারে সম্ভাব্য যে ক্ষতি তার চেয়ে বেশি। যদিও নথি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ তথ্য এই ইঙ্গিত দিচ্ছে যে, শ্রমবাজারে এর প্রভাবের ওপর নজরদারি করা হয়নি।

নিরীক্ষকরা একটি কর্মসূচি যাচাই করে দেখেছেন। কর্মসূচিটি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩৯ লাখ ৭০ হাজার বিদেশি কর্মীকে কানাডায় কাজের সুযোগ করে দিয়েছে। এদের বড় অংশ পুরুষ, যাদের বয়স ৩৪ বছরের নিচে। তারা এসেছেন ভারত ও চীন থেকে। তাদের প্রায় অর্ধেক কানাডায় স্থায়ী বাসিন্দার আবেদন করেন। এমনটাই লিখেছে অভিবাসন বিভাগ।

মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, কানাডিয়ান কর্মীদের ও তাদের মজুরিকে সুরক্ষা নিশ্চিত করার কোনো চেষ্টা ছিল না।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent