৩২.৫ বিলিয়ন ডলারের টোব্যাকো চুক্তি ব্যর্থ হওয়ার নয়

বৃহৎ তিন তামাক কোম্পানি এবং তাদের ঋণদাতাদের মধ্যে প্রস্তাবিত ৩ হাজার ২৫০ কোটি ডলারের যে চুক্তি সে সংক্রান্ত যেকোনো অনিষ্পন্ন সমস্যা সামনের মাসগুলোতে সমাধানযোগ্য বলে মন্তব্য করেছেন অন্টারিওর একজন বিচারক

বৃহৎ তিন তামাক কোম্পানি এবং তাদের ঋণদাতাদের মধ্যে প্রস্তাবিত ৩ হাজার ২৫০ কোটি ডলারের যে চুক্তি সে সংক্রান্ত যেকোনো অনিষ্পন্ন সমস্যা সামনের মাসগুলোতে সমাধানযোগ্য বলে মন্তব্য করেছেন অন্টারিওর একজন বিচারক। অন্টারিও সুপিরিয়র কোর্টের প্রধান বিচারপতি জিওফ্রে মোরাওয়েটজ একটি প্রস্তাব অনুমোদনের কারণগুলো গত সপ্তাহে প্রকাশ করেছেন। প্রস্তাবটি আনা হয়েছে ঋণদাতাদের পর্যালোচনার জন্য প্রতিনিধি পাওয়া এবং প্রস্তাবের ওপর ডিসেম্বরে ভোটের জন্য।

তামাক কোম্পানিগুলোর অন্যতম জেটিআই-ম্যাকডোনাল্ড কর্পোরেশন বলেছে, গত সপ্তাহে তারা প্রস্তাবের বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করেছে এবং কিছু বিষয় সমাধান হওয়ার আগে ভোটের সময় স্থগিতের জন্য আদালতের কাছে আহ্বান জানায়।

- Advertisement -

অন্য দুই কোম্পানি রথম্যান্স, বেনসন অ্যান্ড হেজেস এবং ইম্পেরিয়াল টোব্যাকো কানাডা লিমিটেড প্রস্তাবের বিরোধিতা করেনি। কিন্তু বলেছে, ভবিষ্যতে তারা প্রস্তাবের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর অধিকার সংরক্ষণ করে।

গত মাসে ঘোষিত প্রস্তাবে ২ হাজার ৪০০ কোটি ডলার প্রদেশ ও অঞ্চলগুলোর জন্য রাখা হয়েছে। ধুমপান-সংক্রান্ত স্বাস্থ্যসেবায় যে ব্যয় তা নির্বাহ বাবাদ এই অর্থ চেয়েছে তারা। ৬০০ কোটি ডলার রাখা হয়েছে কানাডাব্যাপী ধুমপায়ী এবং তাদের স্বজনদের জন্য।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent