লিবারেল-এনডিপি পেনশন স্ক্যামে মূল দিতে হবে বহু কানাডিয়ানকে

লিবারেল সংসদ সদস্যরা এ বছরের মার্চে এনডিপি এমপিদের এক রুদ্ধদ্বার বৈঠকে আহ্বান করেন বৈঠকে তারা আগামী বছরের নির্বাচনের তারিখ ক সপ্তাহ পেছানোর ষড়যন্ত্র করেন

লিবারেল সংসদ সদস্যরা এ বছরের মার্চে এনডিপি এমপিদের এক রুদ্ধদ্বার বৈঠকে আহ্বান করেন। বৈঠকে তারা আগামী বছরের নির্বাচনের তারিখ ক সপ্তাহ পেছানোর ষড়যন্ত্র করেন।

এক সপ্তাহ পেছানো বড় কোনো বিষয় নয়। তাহলে বড় বিষয়টি কী? এটা মুখ্য নয়, অর্থই মূখ্য। লিবারেল ও এনডিপি এমপিরা ২০ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পিছিয়ে দেওয়ার পরিকল্পনা সাজান, যাতে করে তাদের ২৮ ককাসকর্মী বছরে ৭৮ হাজার ডলার এমপি পেনশনের যোগ্য হন।

- Advertisement -

পেনশনের যোগ্য হতে হলে একজন সংসদ সদস্যকে কমপক্ষে ছয়য বছর এই দায়িত্ব পালন করতে হয়। এ হিসাবে, যেসব এমপি ২০১৯ সালের ২০ অক্টোবর নির্বাচিত হয়েছেন ২০ অক্টোবর তাদের জন্য পেনশন পেতে এক বা দুই দিন কম পড়ে। এ কারণেই তাদের আরও এক সপ্তাহ অফিসে থাকা প্রয়োজন।

এরপর তাদের এই পরিকল্পনা চাপা দিতে দুই দলই এই অজুহাত নিয়ে এসেছে যে, আগামী দিওয়ালি ২০ অক্টোবরে পড়ে যায়। তাই হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বী, যারা দিওয়ালি সংস্কৃতি উদযাপন করে তাদের জন্য এটা ন্যয়সঙ্গত হবে না বলে দাবি করেন লিবারেল ও নিউ ডেমোক্র্যাটরা।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent