অনলাইন ডিসকাউন্ট স্টোরফ্রন্ট চালু করল অ্যামাজন

কম দামের অনলাইন স্টোরফ্রন্ট চালু করেছে ই কমার্স জায়ান্ট অ্যামাজন এসব স্টোরফ্রন্টে থাকবে ইলেক্ট্রনিকস অ্যাপারেল ও অন্যান্য পণ্য যেগুলোর দাম হবে ২০ ডলারের নিচে

কম দামের অনলাইন স্টোরফ্রন্ট চালু করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এসব স্টোরফ্রন্টে থাকবে ইলেক্ট্রনিকস, অ্যাপারেল ও অন্যান্য পণ্য, যেগুলোর দাম হবে ২০ ডলারের নিচে। ডিসকাউন্ট রিটেইলারদের সঙ্গে প্রতিযোগিতা করতেই এই উদ্যোগ। কারণ, এসব রিটেইলার ক্রমাগতভাবে ই-কমার্স জায়ান্টের আঙ্গিনায় অনুপ্রবেশ করছে।

কোম্পানিটি বলেছে, নতুন অ্যামাজন হল স্টোরফ্রন্টের বেশিরভাগ পণ্যেরই দাম হবে ১০ ডলারের নিচে এবং ২৫ ডলারের বেশি দামের পণ্য হলে তা বিনামূল্যে ডেলিভারির সুযোগ দেবে। অ্যামাজনের পরিচালিত চীনের ওয়্যারহাউস থেকে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের এই পণ্য সরবরাহ করা হবে। অর্ডারের এক থেকে দুই সপ্তাহের মধ্যে পণ্য হাতে পাবেন ক্রেতারা।

- Advertisement -

স্টোরফ্রন্টে বুধবার যেসব পণ্য ছিল তার বেশিরভাগই চীনা প্রতিষ্ঠিত ই-কমার্স প্ল্যাটফরম শেইন ও টেমুতে পাওয়া যায়। চীনা এই ই-কমার্স কোম্পানিগুলোর জনপ্রিয়তা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক বেড়েছে।

শেইনের মূল গ্রাহক কম বয়সী নারীরা, যাদেরকে প্ল্যাটফরমটিতে বিক্রি হওয়া স্বল্প মূল্যের অ্যাপারেলের প্রতি প্রলুব্ধ করা হয়। টেমু পোশাক, আনুষঙ্গিক সামগ্রী, কিচেন গ্যাজেট এবং বিভিন্ন ধরনের অন্যান্য পণ্য বিক্রি করে থাকে। দরদাম করে কেনা ক্রেতাদের কথা বিবেচনায় রেখে এসব পণ্য বিক্রি করে থাকে তারা।

টেমু এবং শেইন যে আল্ট্রা-ফাস্ট ফ্যাশন বিজনেস মডেল অনুসরণ করছে পরিবেশের ওপর তার প্রভাব নিয়ে প্রায়ই কোম্পানি দুটিকে সমালোচনার মুখে পড়তে হয়। একইসঙ্গে অন্যান্য ইস্যুতে তাদেরকে যুক্তরাষ্ট্রে ও বাইরে আইনপ্রণেতা এবং নিয়ন্ত্রণ সংস্থাগুলোর প্রশ্নের মুখেও পড়তে হয়েছে।

অ্যামাজনের নতুন স্টোরফ্রন্ট পাওয়া যাবে কেবলমাত্র এর শপিং অ্যাপ এবং মোবাইল ওয়েবসাইটে। এই স্টোরফ্রন্টে থাকবে ননব্র্যান্ড পণ্য, যেমন ফোন কেস ও হেয়ারব্রাশ, যার দাম পড়বে ২ দশমিক ৯৯ ডলার। এ ছাড়াও পাওয়া যাবে স্লিভলেস ড্রেস, যার খুচরা দাম ১৪ দশমিক ৯৯ ডলার।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent