
দেড়শ বছরের পুরোনো এলজিন কাউন্টি ফার্মের একটি অংশ পরিবেশগত চ্যালেঞ্জের মুখে থাকা কনজার্ভেশন কর্তৃপক্ষকে দান করেছে একটি পরিবার। ৭১ বছর বয়সী জিম লাইল এবং তার পরিবার তাদের ফার্মের ১৪ হেক্টর জমি কেটল ক্রিক কনজার্ভেশন অথরিটিকে দান করেছেন। সাউথওল্ড টাউনশিপের সেন্ট থমাসের পশ্চিমে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ওই ফার্মের সঙ্গে ১৮৭৪ সাল থেকে, যখন জিম লাইলের গ্রেট-গ্র্যান্ডফাদার ডেভিড লাইল ফার্মটি কিনেছিলেন।
দানের ব্যাপারে জিম লাইল বলেন, খুব দ্রুতই বিষয়টি ঘটে গেছে। সেখানে তাদের কয়েক হাজার বৃক্ষ রোপন করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এটি ১৮৭৪ সালে যেমনটা ছিল তার কাছাকাছি অবস্থার দিকে যাচ্ছে। বড় বিষয় হলো সব সময়ই এটি সেরকমই থাকবে।
প্রায় ২০০ হেক্টরের স্টেনহাউসমুইরে কাজ করা সর্বশেষ প্রজন্ম হচ্ছে জিম লাইল এবং তার ভাই জন লাইল। ফার্মের নামটি এসেছে স্কটল্যান্ডের একটি গ্রামের নামানুসারে, যেখান থেকে লাইলের পূর্ব পুরুষেরা অভিবাসী হয়েছিলেন। জমি দান করার এই সিদ্ধান্তের পেছনে প্রধানত কাজ করেছে এর দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে।
লাইলের জমি অনুদানের প্রশংসা করেছেন এনভায়রনমেন্ট কানাডার মহা-ব্যবস্থাপক এলিজাবেথ ভ্যানহুরেন। তিনি বলেন, কমিউনিটি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের ইতিহাসের একটি খ- তুলে দেওয়া সত্যিই কোনো কিছু দিয়ে পরিমাপ করা সম্ভব নয়।
অনুদান পাওয়া জমি সংরক্ষণের কাজ ভ্যানহুরেন ও তার সহকর্মীরা এরই মধ্যে শুরু করে দিয়েছেন। কর্মকর্তারা বলছেন, অনুদান পাওয়া জমিতে দশ হাজার বৃক্ষ রোপনের পরিকল্পনা রয়েছে তাদের। দুই ভাইয়ের প্রপিতামহের সম্মানার্থে এর নাম হবে স্ট্যানলি লাইল গ্রোভ।
জিম লাইল বলেন, বহু বছর ধরে দুগ্ধ খাামর পরিচালনার পর গত ২৫ বছর ধরে তিনি ও তার ভাই সেখানে গম, সয়াবিন ও শস্যের আবাদ করছিলেন। ফার্মের কাজের বড় অংশই পরিচালনা করতেন তাদের বাবা রবার্ট লাইল।
This article was written by Rezaul Haque as part of the LJI
