
বৈশ্বিক স্ট্রিমারদের অর্থ পরিশোধের আদেশ সংক্রান্ত সিআরটিসির সিদ্ধান্তের ব্যাপারে শুনানি না হওয়া পর্যন্ত বৃহৎ স্ট্রিমিং কোম্পানিগুলোকে অর্থ পরিশোধ করতে হবে না বলে জানিয়েছে ফেডারেল কোর্ট অব আপিল। গত জুনে সিআরটিসি বলেছিল, বিদেশি স্ট্রিমারদের তাদের বার্ষিক কানাডিয়ান রাজস্বের ৫ শতাংশ অবশ্যই কানাডিয়ান কনটেন্ট নির্মাতাদের দিতে হবে। এর মধ্যে রয়েছে স্থানীয় টেলিভিশন ও রেডিও নিউজ।
এই আদেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় নেটফ্লিক্স ও ডিজনি প্লাসের মতো বৃহৎ বৈশ্বিক স্ট্রিমার। অনলাইন স্ট্রিমিং আইনের আওতায় ওই আদেশ দিয়েছিল সিআরটিসি। ডিসেম্বরের গোড়ার দিকে ফেডারেল কোর্ট অব আপিল মামলাটি শুনতে রাজি হয়।
একজন বিচারক সোমবার বলেন, আদালতের প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত প্রত্যেককে বার্ষিক ১২ লাখ ৫০ হাজার ডলার স্ট্রিমারদের পরিশোধ করতে হবে না।
উভয় পক্ষই সূচি এগিয়ে আনার ব্যাপার রাজি হয়েছে, যার অর্থ হলো জুনেই আদালতে এই শুনানি অনুষ্ঠিত হতে পারে। আগস্টে বড় অংকের অর্থ পরিমোধের কথা রয়েছে।
আদালতের সিদ্ধান্তে বলা হয়েছে, অ্যামাজন, অ্যাপল ও স্পটিফাই এই যুক্তি হাজির করেছে যে, তারা যদি অর্থ পরিশোধ করে এবং আপিলে জয়লাভ করে ও সিআরটিসির সিদ্ধান্ত উল্টে যায় তাহলে পরিশোধকৃত অর্থ তারা উদ্ধার করতে পারবে না।
সিআরটিসি এক বিবৃতিতে বলেছে, অনলাইন স্ট্রিমিং অ্যাক্টে সিআরটিসির ওপর কানাডিয়ান ব্রডকাস্টিং ফ্রেমওয়ার্ক আধুনিকায়ন করার বাধ্যবাধকতা রয়েছে। ২০২৩ সালে এটি আইনে পরিণত হয়।
কানাডিয়ান অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টার্সের প্রেসিডেন্ট কেভিন দেজারদিন্স বলেন, সংগঠনটি হতাশ। তবে আদালত এবং অন্য সব পক্ষ দ্রুততার সঙ্গে বিষয়টি মীমাংসার গুরুত্বকে স্বীকৃতি দেবে বলে তিনি আশাবাদী। যাতে করে আগামী বছর কানাডিয়ান নিউজ ও অন্যান্য প্রোডাকশনের জন্য তহবিল মিডিয়া ব্যবস্থায় আসতে পারে।
This article was written by Rezaul Haque as part of the LJI
