
বহু অন্টারিওবাসী বিশেষ করে গ্রেটার টরন্টো এরিয়ার (জিটিএ) বাসিন্দাদের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন চিরকাল অধরাই থেকে যাবে বলে মনে হচ্ছে। এই অঞ্চলে সেপ্টেম্বরে নতুন সিঙ্গেল হোমের বেঞ্চমার্ক মূল্য ছিল প্রায় ১৫ লাখ ডলার। একই সময়ে কন্ডোমিনিয়ামের বেঞ্চমার্ক মূল্য ছিল ১০ লাখ ডলারের কিছু বেশি।
এই মূল্য ২০২২ সালে যখন বাড়ির দাম সর্বোচ্চে উঠেছিল তার তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ কম। তারপরও এখন বাড়ি কেনা যে অসম্ভব হয়ে উঠছে তাতে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। এর পেছনে একাধিক কারণ রয়েছে। অনেকেরই এটা জানা নেই যে, জিটিএতে গড়পড়তা বাড়ির ব্যয়ের ২৫ শতাংশ সরকারি ফি ও বিভিন্ন ধরনের কর। এই ২৫ শতাংশের বড় অংশই এইচএসটি।
এটা যখন চালু হয় তখন করের এই বোঝা পুষিয়ে নিতে ফেডারেল সরকার রিবেট প্রস্তাব করে। যদিও ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাড়ির দাম ২৭০ শতাংশ বাড়লেও ফেডারেল সরকার রিবেটের থ্রেশহোল্ডে কোনো পরিবর্তন আনেনি।
This article was written by Rezaul Haque as part of the LJI
