নতুন পার্কিং পারমিট দিতে পারছে না টরন্টো

টরন্টোর যেসব চালক নতুন পার্কিং পারমিট পেয়েছেন কিন্তু এখনো তা হাতে পাননি তারা পার্কিং সংক্রান্ত যেকোনো জরিমানা থেকে সাময়িক অব্যাহতি পেতে পারেন

টরন্টোর যেসব চালক নতুন পার্কিং পারমিট পেয়েছেন কিন্তু এখনো তা হাতে পাননি তারা পার্কিং সংক্রান্ত যেকোনো জরিমানা থেকে সাময়িক অব্যাহতি পেতে পারেন। কানাডা পোস্টের কর্মীরা ধর্মঘট অব্যাহত রাখায় এই মুহূর্তে তারা চালকদের পার্কিং পারমিট সরবরাহ করতে পারছে না।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এর ফলে টরন্টো পুলিশ পার্কিং এনফোর্সমেন্ট বিদ্যমান পারমিটধারী, যারা অনলাইনে ফি পরিশোধ করেছেন বা নবায়ন করেছেন তাদের জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত গ্রেস পিরিয়ড অনুমোদন করেছে। সে নাগাদ বিদ্যমান পারমিটধারীরা বর্তমান মেয়াদের জন্য তাদের মেয়াদোত্তীর্ণ পারমিট প্রদর্শন করতে পারবেন। টিপিএসের একজন মুখপাত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

- Advertisement -

এর আগে বুধবার ফেডারেল শ্রমমন্ত্রী স্টিভেন ম্যাকিনন এই বলে সতর্ক করেন যে, গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে উভয় পক্ষের মধ্যকার দূরত্ব না কমায় ধর্মঘট আরও কিছুদিন চলবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ ফেডারেল মধ্যস্থতাকারীও আপাতত মধ্যস্থতা বন্ধ রেখেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ম্যাকিনন বলেন, মধ্যস্থতা স্থগিতের কারণে উভয় পক্ষ তাদের অবস্থান পুনর্মূল্যায়নের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে নতুন সমাধান নিয়ে তারা আলোচনার টেবিলে বসবেন এমন আশা করাই যায়।

পোস্টাল কর্মীদের ইউনিয়ন সিইউপিডব্লিউ বিভিন্ন দাবিতে প্রায় দুই সপ্তাহ আগে ধর্মঘট করে। এর পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত প্রায় এক কোটি পার্সেল বিতরণ করতে পারেনি তারা।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent