কানাডার ৯৮৮ এ প্রথম বছরে ৩ লাখ কল ও টেক্সট

অনেক বছর আগে ক্রাইসিস হেল্পলাইন তার কী কাজে এসেছিল এখনো তা মনে পড়ে স্লিন্ডার ভাট্টির

অনেক বছর আগে ক্রাইসিস হেল্পলাইন তার কী কাজে এসেছিল এখনো তা মনে পড়ে স্লিন্ডার ভাট্টির। তিনি বলেন, আমি তখন বয়সে তরুণ ছিলাম এবং সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমার মনে পড়ে, সে সময় যেনো আমার সঙ্গে কথা বলার কেউ ছিল না।

তিনি একটি পে ফোন বুথের দিকে যান এবং একটি ক্রাইসিস লাইনের ফোন নাম্বার মনে পড়ে। ফোনের অপর প্রান্তের নারী কণ্ঠ থেকে ভেসে আসে, ‘আমাকে বলতে দিন’।

- Advertisement -

ভাট্টি বলেন, যে পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাচ্ছি কেউ তা বুঝতে পারবে না বলে ওই সময় আমার মনে হয়েছিল। তাই কেউ আমার সহায়তাও এগিয়েও আসবে না। কিন্তু ওই নারী আমাকে সহায়তা করতে সমর্থ হন এবং এই পরিস্থিতির মধ্যে আমি কিছুটা আলো দেখতে পাই। মনে হচ্ছি সত্যিই বোধহয় আমি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারব।

ভাট্টি এখন ব্রিটিশ কলাম্বিয়ার রিচমন্ডের চিমো কমিউনিটি সার্ভিসেসের নির্বাহী পরিচালক। সেন্টার ফর অ্যাডিকশন ও মেন্টাল হেলথ ইন টরন্টোর সঙ্গে সারাদেশের যে ৩৮টি অংশীজন জাতীয় ৯৮৮ সুইসাইড হেল্পলাইন পরিচালন করছে চিমো কমিউনিটি সার্ভিসেস তার মধ্যে একটি।

এক বছর আগে পাবলিক হেল্থ এজেন্সি অব কানাডা ৯৮৮ নাম্বার চালু করে। সেই থেকে এই নাম্বারে ৩ লাখের বেশি কল টেক্সট গ্রহণ করা হয়েছে। দিনে ২৪ ঘণ্টাই চালু থাকে এই হেল্পলাইন এবং দুই হাজারের বেশি কর্মী কলের জবাব দেন।

ভাট্টি বলেন, আমরা কাউকেই ফিরিয়ে দিই না। মাত্র তিনটি অংক হওয়ায় নাম্বারটি মনে রাখা অনেকের জন্যই খুব সহজ। বিশেষ করে তারা যখন অন্য কারো ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েন।

নাম্বারই কথা বলে। গত এক বছরে কল ও টেক্সট এসেছে তিন লাখ, যার অর্থ হচ্ছে কানাডিয়ানদের কাছে তিন লাখবার মনে হয়েছে যে, সংকটের মুহূর্তে তাদের সহায়তা দরকার। অন্য প্রান্তে কেউ না কেউ তাদেরকে সাহায্য করার মতো আছে।

সেবাটি সম্পর্কে বেশি সংখ্যক মানুষ সচেতন হওয়ায় সামনের বছরগুলোতে কলের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন তিনি। সবচেয়ে বড় যে বিষয় তা হলো, লোকজন এখন জানতে পারছে যে, যেকোনো সময় সাহায্য করার মতো কাউকে পাওয়া যায়।

৯৮৮ হেল্পলাইনে অক্টোবরে কোনো কলের উত্তর দিতে অপেক্ষমাণ সময় ছিল ৪৪ সেকেন্ড। টেক্সটের উত্তর পেতে সময় লেগেছিল এক মিনিট ৪৭ সেকেন্ড। তবে ধারাবাহিকভাবে এর উন্নতি হচ্ছে বলে বলে জানান ক্রফোর্ড।

পাবলিক হেলথ এজেন্সি অব কানাডার কর্মসূচিটির প্রথম তিন বছরে ১৭ কোটি ৭০ লাখ ডলার তহবিলের মাধ্যমে ২০২৩ সালের ৩০ নভেম্বর ৯৮৮ হেল্পলাইন চালু হয়।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent