কী বললি? গরু নাই!

কী বললি গরু নাই

গরুর মাংস খেলেই কেহ

ধার্মিক হয়? হয় না।

- Advertisement -

গরুর মাংস থাকা মানেই

মুসলমানের জয় না।

গরুর সঙ্গে মুসলমানের

কী সম্পর্ক? কইবা?

গরুর মাংস খেলেই তুমি

সহি মুসলিম হইবা?

গরুর কোনো ধর্ম নাই রে

সে অবলা প্রাণ না!?

অনেক মুসলমানও কিন্তু

গরুর মাংস খান না!

গরুর মাংস রাখাই লাগবে?

খাওয়ার হোটেল খুললে?!

মানুষ তুমি ফুড চেইনের

বাস্তবতা ভুললে!!??

 

অটোয়া, কানাডা

- Advertisement -

Read More

Recent