ওয়াকিং নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে তিনগুণ

অন্টারিওতে এ বছর ওয়াকিং নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা ২০১৯ সালের তুলনায় বেড়ে তিনগুণ হয়েছে

অন্টারিওতে এ বছর ওয়াকিং নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা ২০১৯ সালের তুলনায় বেড়ে তিনগুণ হয়েছে। শুক্রবার প্রকাশিত পাবলিক হেলথ অন্টারিওর (পিএইচও) এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে রোগটি শনাক্ত হওয়ার পর থেকে এ বছরই প্রদেশে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চে উঠেছে। চলতি বছর এখন পর্যন্ত ৪ হাজার ৬৯ জনের পিসিআর পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ওয়াকিং নিউমোনিয়ায় আক্রান্ত ৪ হাজার ৬৯ জনকে শনাক্ত করা গেছে, যা মোট পরীক্ষার ১৮ শতাংশ।

- Advertisement -

২০২৩ সালে ২ হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনকে আক্রান্ত পাওয়া গিয়েছিল। অর্থাৎ, আক্রান্তের হার ছিল এক শতাংশেরও কম। ২০১৯ সালে ২ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছিল ১৩৭ জন, যা মোট নমুনার ৫ দশমকি ৮ শতাংশ।

ওয়াকিং নিউমোনিয়া আগে পরিচিত চিল মাইকোপ্লাজমা নিউমোনিয়া নামে। এটা ব্যাকটেরিয়ার মৃদু ধরন, যার ফলে জ¦র অথবা কাশি হতে পারে। কিন্তু শ^াসতন্ত্রের প্রদাহেরও কারণ হতে পারে এটি। এ ধরনের ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া সাধারণ অতটা ভয়াবহ হয় না।

এটা মূলত সাধারণ সংক্রমণ, যার কারণে নিউমোনিয়াসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। যেকোনো বয়সের যে কেউ এতে আক্রান্ত হতে পারে। তবে অপেক্ষাকৃত তরুণদের মধ্যে এতে সংক্রমণের হার বেশি। ওয়াকিং নিউমোনিয়ায় আক্রান্তদের বেশিরভাগই শিশু ও কিশোর।

পিএইচও বলেছে, গ্রীষ্মের শেষ দিকে অথবা ফলের শুরুর মাসগুলোতে সাধারণত এই ব্যাকটেরিয়া বেশি সক্রিয় থাকে। বৃহৎ চক্রাকা বৃদ্ধি হয় সাধারণত প্রতি তিন থেকে সাত বছর পর। এমনটাই মন্তব্য করেন বোগোশ। তিনি বলেন, একটা নির্দিষ্ট সময়ে এর প্রাদুর্ভাব দেখা যায়। উদাহরণ হিসেবে, গত বছর চীনে এর ব্যাপক সংক্রমণ দেখা গিয়েছিল। কানাডা এবং যুক্তরাষ্ট্রেও একটি সময়ে এর সংক্রমণ দেখা যায়। তবে চলতি বছর আগেভাগেই রোগটি বাড়তে দেখছি আমরা।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন গত ছয় মাসের মধ্যে অক্টোবরে এর নাটকীয় প্রকোপের কথা জানায়। বিশেষ করে শিশুদের মধ্যে এর প্রাদুর্ভাব ছিল ব্যাপক।

পাবলিক হেলথ অন্টারিওর উপাত্ত অনুযায়ী, সংক্রমণের সর্বোচ্চ হার উল্লেখ করেছে অটোয়া পাবলিক হেলথ, যার হার ৩৫ দশমিক ৭ শতাংশ। গ্রে ব্রæস হেলথ ইউনিটে পজিটিভির হার ৩৪ দশমিক ৭ এবং ব্র্যান্ট কাউন্টি হেলথ ও নায়াগ্রা রিজিয়ন পাবলিক হেলথ ইউনিটে ৩৩ দশমিক ৩ শতাংশ।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent