অটোয়ার উচিত আফগান ইন্টারপ্রিটারদের ক্ষতিপূরণ দেওয়া

আফগানিস্তানে কানাডিয়ান সশস্ত্র বাহিনীকে ইন্টারপ্রিটার হিসেবে যারা সাহায্য করেছেন এবং পরবর্তীতে মানসিক চাপে ভুগেছেন অটোয়ার উচিত তাদেরকে আর্থিকভাবে সহায়তা দেওয়া

আফগানিস্তানে কানাডিয়ান সশস্ত্র বাহিনীকে ইন্টারপ্রিটার হিসেবে যারা সাহায্য করেছেন এবং পরবর্তীতে মানসিক চাপে ভুগেছেন অটোয়ার উচিত তাদেরকে আর্থিকভাবে সহায়তা দেওয়া। এমনটাই জানিয়েছে একটি মিলিটারি ওয়াচডগ।

ডিপার্টমেন্ট অব ন্যাশনাল ডিফেন্সের ন্যায়পালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের সংঘাতে কানাডার সম্পৃক্ততার সময় যারা ভাষা ও সাংস্কৃতিক পরামর্শক হিসেবে কাজ করেছেন বিভাগ তাদের পাশে দাঁড়াতে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

- Advertisement -

রবিন হাইনস বলেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মতো সমস্যায় ভোগার কারণে তাদের ক্ষতিপূরণ প্রয়োজন কিনা তা স্বাধীন মূল্যায়ন ও নির্ধারণের নির্দেশ দেওয়া উচিত অটোয়ার।

এসব অ্যাডভাইজরের ৮১ জনকে অটোয়া নিযুক্ত করেছিল যুদ্ববিধ্বস্ত দেশটিতে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজের জন্য। পরবর্তীতে তারা বেনিফিট পেতে সমস্যার মুখে পড়েন। কারণ, সামরিক সদস্যদের একই নীতির আওতায় তারা ছিলেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ফেডারেল সরকার এখন পর্যন্ত সহায়তা দিতে ব্যর্থ হয়েছে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent