ফেন্টানাইল জার যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে লিয়াজোঁ হিসেবে কাজ করবেন

চোরাচালান বন্ধে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে লিয়াজোঁ হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন ফেডারেল জননিরাপত্তামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি

কানাডার নতুন ফেন্টানাইল জার ফেন্টানাইল চোরাচালান বন্ধে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে লিয়াজোঁ হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন ফেডারেল জননিরাপত্তামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি। সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত মহড়ায় ম্যাকগিনটির সঙ্গে যোগ দেন ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিউ।

কিনিউ বলেন, আমাদের সীমান্ত সুরক্ষিত হলে আমাদের কমিউনিটিতে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চাই। এর ফলে আমাদের প্রদেশ ও আমাদের দেশের জনগণ উপকৃত হবেন।

- Advertisement -

কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় সোমবার নতুন এই পদের কথা ঘোষণা করেছে অটোয়া। প্রদানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনার পর এই শুল্ক মার্চ পর্যন্ত স্থগিত করেছেন ট্রাম্প।

ম্যাকগিনটি বলেন, কয়েক সপ্তাহ আগে কানাডা যে ১৩০ কোটি ডলারের সীমান্ত পরিকল্পনা ঘোষণা করেছে ফেন্টানাইল জার তার অতিরিক্ত। এখানে অনেক বিপদ আছে। এই হুমকি বাস্তব। বিশে^র সর্ববৃহৎ অর্থনৈতিক সম্পর্ক এটি। আমরা উভয়েই হারতে পারি। আবার উভয়ে জিততেও পারি। আমার মনে হয়, উভয়ে জেতাই ভালো।

যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ফেন্টানাইল প্রবেশ করে তার ১ শতাংশেরও কম আসে কানাডা থেকে। ম্যাকগিনটি বলেন, গত গ্রীষ্ম থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার ঘটনা ৮৯ শতাংশ হ্রাস পেয়েছে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent