
হ্যামিল্টন পর্যন্ত সেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে পর্টার এয়ারলাইন্স। এই গ্রীষ্মে নতুন চারটি রুট চালু করবে তারা।
আগামী জুন থেকে জন সি. মুনরো হ্যামিল্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (ওয়াইএইচএম) ক্যালগেরি, এডমন্টন, হ্যালিফ্যাক্স ও ভ্যানকুভারে দৈনিক ফ্লাইট চালু করবে। পাশাপাশি টার্মিনাল আধুনিকায়নও করবে।
পর্টার এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ডেলুস বলেন, পর্টারের অভিজ্ঞতা এমন যা হ্যামিল্টনের ভ্রমণকারীদের আগে কখনো হয়নি।
হ্যামিল্টন থেকে হ্যালিফ্যাক্স এবং হ্যামিল্টন থেকে ভ্যানকুভারের মধ্যে রাউন্ড ট্রিপ ৩ জানুয়ারি চালু করা হবে। এ ছাড়া হ্যামিল্টন থেকে ক্যালগেরি এবং হ্যামিল্টন থেকে এডমন্টনে রাউন্ড ট্রিপ উদ্বোধন করা হবে ১১ জুন। সবগুলো রুটই পরিচালিত হবে ১৩২ আসনের এম্ব্রায়ের ই১৯৫-ই২ উড়োজাহাজ দিয়ে।
হ্যামিল্টনের মেয়র আন্দ্রিয়া হরওয়াথ বলেন, পর্টার এয়ারলাইন্সকে হ্যামিল্টনের জন সি. মুনরো হ্যামিল্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে স্বাগত জানাতে পেরে আমি সত্যিই উল্লসিত। সেই সঙ্গে ভ্যানটেজ গ্রুপের যাত্রী সুবিধা বৃদ্ধিতে ধারাবাহিক বিনিয়োগেও আমি খুশী।
তিনি বলেন, সিটি অব হ্যামিল্টনের জন্য এটা বড় ধরনের বিজয় এবং এটা আমাদের বিমানবন্দরের যাত্রীসেবায় লক্ষণীয় পরিবর্তন ঘটাবে। বহু বছর ধরেই জন সি. মুনরো হ্যামিল্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কানাডার সর্ববৃহত অভ্যন্তরীণ এক্সপ্রেস কার্গো সার্ভিসের কেন্দ্র, যা আমাদের কমিউনিটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে জ্বালানির জোগান দিচ্ছে।
This article was written by Rezaul Haque as part of the LJI
