বাবা-মা ও গ্র্যান্ডপ্যারেন্টদের জন্য স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন বন্ধ

কানাডা গ্যাজেটে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে সরকার পরিবারের পুনর্মিলনে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু গত বছর গৃহীত আবেদন প্রক্রিয়াকরণের দিকেই তারা বেশি মনোযোগ দিচ্ছে নির্দেশিকা অনুযায়ী এটা অভিবাসনমন্ত্রী মার্ক মিলারের মতামত

বাবা-মা ও গ্র্যান্ডপ্যারেন্টদের স্থায়ী বাসিন্দার স্পন্সরশিপের আবেদন পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত গ্রহণ করবে না কানাডা। মন্ত্রণালয়ের এক নির্দেশিকায় এমনটাই জানা গেছে।

কানাডা গ্যাজেটে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, সরকার পরিবারের পুনর্মিলনে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু গত বছর গৃহীত আবেদন প্রক্রিয়াকরণের দিকেই তারা বেশি মনোযোগ দিচ্ছে।

- Advertisement -

নির্দেশিকা অনুযায়ী, এটা অভিবাসনমন্ত্রী মার্ক মিলারের মতামত। মতামতে অভিবাসন ও পরিবারের পুনর্মিলনকে ঘিরে সরকারের উদ্দেশ্যকে সর্বোত্তম সমর্থনের কথা বলা হয়েছে।

অনিষ্পন্ন আবেদনের স্তূপ কমাতে অন্যান্য অভিবাসনের স্পন্সরশিপের আবেদনও স্থগিত করা হয়েছে। সরকারের অভিবাসন মাত্রা পরিকল্পনার আওতায় সরকারের লক্ষ্য হচ্ছে বাবা-মা ও গ্র্যান্ডপ্যারেন্ট স্ট্রিমের মধ্য দিয়ে এ বছর ২৪ হাজারের বেশি মানুষকে স্বাগত জানানো। এই পরিকল্পনায় আগামী তিন বছরে অভিবাস হ্রাসের কথা বলা হয়েছে।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ফ্যামিলি রিইউনিফিকেশন কর্মসূচির মাধ্যমে ২০২৪ সালে সর্বোচ্চ ১৫ হাজার আবেদন প্রক্রিয়াকরণ করা হবে। বাবা-মা ও গ্র্যান্ডপ্যারেন্ট কর্মসূচির আওতায় ২০২৪ সালে দৈবচয়নভিত্তিতে নির্বাচিত ৩৫ হাজার ৭০০ জনের কাছে আবেদন চাওয়া হয়। এর মধ্যে গ্রহণ করার লক্ষ্য হচ্ছে ২০ হাজার ৫০০ আবেদন।

সংসদে উপস্থাপিত অভিবাসন সংক্রান্ত ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত বাবা-মা ও গ্র্যান্ডপ্যারেন্টদের স্থায়ী বাসিন্দা হওয়ার স্পন্সরশিপ সংক্রান্ত ৪০ হাজার আবেদন মজুদ ছিল। অভিবাসনমন্ত্রী মার্ক মিলার এই প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পন্সরশিপ আবেদন প্রক্রিয়াকরণে সময় লাগে গড়ে ২৪ মাস।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent