
মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কমিয়ে আনতে বার্ষিক রোডসাইড প্রচারণার সমাপ্তি ঘোষণা করেছে অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ (ওপিপি)। এই প্রচারণায় প্রদেশজুড়ে উল্লেখযোগ্য সংখ্যক অভিযোগ দায়ের করা হয়েছে।
২১ নভেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ছয় সপ্তাহ সময়ে কর্মকর্তারা ৯০০ এর বেশি রোডসাইড চেক করেছেন এবং ইমপেয়ার্ড ড্রাইভিংয়ের ঘটনায় ৭৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ বলেছে, এই চালকদের পুরো এক বছরের জন্য লাইসেন্স স্থগিতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে গুরুতর এই ফৌজদারি দ-বিধি লঙ্ঘন সংক্রান্ত কঠোর আর্থিক জরিমিানা ঝুঁকি রয়েছে।
ওপিপি একইসঙ্গে যেসব চালকের রক্তে অ্যালকোহলের মাত্রা দশমিক ০০৫ থেকে দশমিক ০০৮ পাওয়া গেছে এমন ১৫৫ জনের লাইসেন্স স্থগিত করেছে।
ইমপেয়ার্ড ড্রাইভিংয়ের শাস্তির মধ্যে রয়েছে তৎক্ষণাৎ লাইসেন্স বাতিল, জরিমানা, চিকিৎসা কর্মসূচিতে ভর্তি অথবা জেল।
This article was written by Rezaul Haque as part of the LJI
