
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর শুল্ক আরোপ করলে এলসিবিওকে তাক থেকে আমেরিকান বুজ সরিয়ে ফেলতে বলেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। সোমবার টরন্টোতে রুরাল অন্টারিও মিউনিসিপাল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে এই মন্তব্য করেন ফোর্ড।
তিনি বলেন, এলসিবিওকে আমি এই নির্দেশ দিয়েছি যে, শুল্ক যদি কার্যকর হয় তাহলে তাক থেকে সব আমেরিকান অ্যালকোহল সরিয়ে ফেলতে। আসুন আমরা অন্টারিওতে তৈরি ওয়াইন ও ভোডকা, স্পিরিট বেশি বেশি করে প্রচার করি। এটাই আমাদের করা উচিত।
তিনি বলেন, সমগ্র বিশে^ আমরাই অ্যালকোহলের সবচেয়ে বড় ক্রেতা। তারা এর ব্যথা বুঝতে পারে। বিষয়টি নিয়ে আমি অন্য প্রিমিয়ারদের সঙ্গে কথা বলেছি। তাদেরও যে এটা অনুসরণ করা উচিত সেটা আমি তাদেরকে বলেছি।
সব কানাডিয়ান ও মেক্সিকান পণ্যের ওপর ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি এসেছে এই দুই মিত্রের কাছে সীমান্ত নিরাপত্তা জোরদার করার দাবি থেকে। অটোয়া অবশেষে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে। তারপরও ট্রাম্প তার হুমকি থেকে সরে আসেননি। নির্বাহী আদেশের মাধ্যমে এই শুল্ক কার্যকরের হুমকি দিয়েছেন ট্রাম্প।
This article was written by Rezaul Haque as part of the LJI
