শরনার্থীদের নিয়ে ন্যায়পালের প্রতিবেদনের সঙ্গে সিটি ব্যবস্থাপকের দ্বিমত

সম্প্রতি প্রকাশিত ন্যায়পালের প্রতিবেদনে উঠে আসা তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন টরন্টোর সিটি ব্যবস্থাপক

সম্প্রতি প্রকাশিত ন্যায়পালের প্রতিবেদনে উঠে আসা তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন টরন্টোর সিটি ব্যবস্থাপক। প্রতিবেদনে বলা হয়েছে, শরনার্থী দাবি করা ও আশ্রয় প্রার্থনাকারীদের এর জরুরি আশ্রয়ণ ব্যবস্থা থেকে ফিরিয়ে দেওয়ার বর্তমান পাল্টে দেওয়া সিদ্ধান্তে স্বচ্ছতার ঘাটতি রয়েছে এবং এটা তাদের ক্ষতির কারণ।

টরন্টোর ন্যায়পাল ১২৯ পৃষ্ঠার প্রতিবেদনে তার অবস্থানের রূপরেখা তুলে ধরেছেন। সিটি কাউন্সিল তাদের পরবর্তী সভায় প্রতিবেদনটি বিবেচনায় করবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জুনে টরন্টোর আশ্রয় কেন্দ্রে আসা শরনার্থীদের যখন ফেডারেল প্রোগ্রামে পাঠিয়ে দিতে শুরু করে তখন তাদের সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন প্রক্রিয়ায় ভুল ছিল। জরুরি সেবা প্রাপ্তি ও বাসস্থানের অধিকারের সিদ্ধান্ত হতে হবে অবশ্যই স্বচ্ছ, ন্যায্য এবং সঠিক পরিকল্পনার ভিত্তিতে। কিন্তু এই ক্ষেত্রে সিটির ঘাটতি পরিলক্ষিত হয়েছে বলে টরন্টোর ন্যায়পাল কুয়ামি আড্ডো তার নতুন প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, শরনার্থীরা যে মানিসক চাপের মধ্য দিয়ে গেছেন এটা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটা অনেককেই অপর, অদৃশ্য এবং সিটিতে অনাহুতের বোধের জন্ম দিয়েছে। এই সিটি তাদেরকে নিরাপত্তা ও সহায়তা দেবে বলে আশা করেছিল তারা।

- Advertisement -

কিন্তু সিটি ব্যবস্থাপক পল জনসন বলেন, প্রতিবেদনে অভিযোগের যে সুর তা তাকে আশাহত করেছে। ওই সময় সিটি কোন অবস্থায় ছিল সে সম্পর্কে জানা বোঝার অভাব পরিলক্ষিত হয়েছে প্রতিবেদনে। সেই সঙ্গে এক্ষেত্রে অন্য সরকারগুলোর ভূমিকা ও দায়িত্বও বিবেচনা করা হয়নি।

প্রতিবেদনের সঙ্গে দেওয়া এক চিঠিতে সিটি ব্যবস্থাপক বলেছেন, প্রতিবেদনে যেসব বিষয় তুলে ধরা হয়েছে আমি তার সঙ্গে একমত নই। সিটি কর্তৃপক্ষ এরই মধ্যে যেসব পদক্ষেপ নিয়েছে তার বাইরে সুপারিশের ব্যাপারে তিনি আর কোনো ব্যবস্থা নেবেন না।

মেয়র অলিভিয়া চাউ বলেছেন, তিনি প্রতিবেদনকে স্বাগত জানাচ্ছেন এবং টরন্টোর আশ্রয়ণ ব্যবস্থায় শরনার্থীদের যাতে স্বাগত জানানো হয় সেটা নিশ্চিত করতে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। ন্যায়পালের প্রতিবেদন পড়ে দেখার জন্য আমি অপেক্ষা করে আছি। এ ব্যাপারে কাউন্সিলে সুচিন্তিত সিদ্ধান্ত প্রয়োজন। টরন্টোর আশ্রয়ণ ব্যবস্থায় স্বচ্ছতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent