
উড়োজাহাজ দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ পর টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই দুর্ঘটনার পর কানাডা সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরটির কার্যক্রম বেশ কয়েকদিন বিঘ্নিত হয়।
বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, গত সোমবার রানওয়ের যে জায়গায় ডেলাটা এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয় তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া দ্বিতীয় রানওয়েটির পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে এবং সেটিও শিগগিরই খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, সকাল ৯টা পর্যন্ত ছেড়ে যাওয়া এক শতাংশ এবং আসা দুই শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে, যা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে।
দুর্ঘটনার পর উড়োজাহাজটির ৭৬ জন যাত্রীর সবাই রক্ষা পেয়েছেন। আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি ছিলেন তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার সময় উড়োজাহাজে থাকা প্রত্যেক যাত্রীর জন্য ৩০ হাজার ডলার ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে এয়ারলাইন্সটি। তবে দুই ব্যক্তি এরই মধ্যে মামলা করেছেন।
ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড অব কানাডা এই দুর্ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
This article was written by Rezaul Haque as part of the LJI
