ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবি

ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবি সম্বলিত একটি অনলাইন সংসদীয় পিটিশনে হাজারো মানুষ স্বাক্ষর করেছেন

ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবি সম্বলিত একটি অনলাইন সংসদীয় পিটিশনে হাজারো মানুষ স্বাক্ষর করেছেন। ট্রাম্প প্রশাসনে তার ভূমিকার কারণে এই দাবি তুলেছেন তারা। কারণ, ট্রাম্প প্রশাসন কানাডার সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে। পিটিশনটি এনেছেন ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমোর লেখক কুয়ালিয়া রিড।

মাস্কের বড় সমালোচক নিউ ডেমোক্র্যাট এমপি চার্লি অ্যাঙ্গাস পিটিশনে সমর্থন দিয়েছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত কানাডাব্যাপী ৩৪ হাজার মানুষ পিটিশনটিতে স্বাক্ষর করেছেন।

- Advertisement -

মাস্কের পূর্বপুরুষ দক্ষিণ আফ্রিকার। তবে রেজিনায় জন্ম নেওয়া মায়ের সূত্রে তিনি কানাডিয়ান নাগরিক।

পিটিশনে বলা হয়েছে, বিলিয়নেয়ার ব্যবসায়ী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা মাস্ক এমন সব কর্মকান্ডে সম্পৃক্ত হয়েছেন, যা কানাডার জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং প্রকাশ্যেই কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার কথা বলছেন, যা কানাডিয়ানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। পিটিশনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি মাস্কের নাগরিকত্ব ও কানাডিয়ান পাসপোর্ট প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

হাউস অব কমন্সে উপস্থাপনের জন্য একটি ইলেক্ট্রনিক পিটিশনে অবশ্যই ৫০০ বা এর বেশি স্বাক্ষর থাকতে হয়। সরকারের আনুষ্ঠানিক নজর কাড়ার দরজা খুলতে এটার প্রয়োজন পড়ে।

হাউস অব কমন্সের অধিবেশন ২৪ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে। তবে এমপিদের সংসদে ফেরার আগেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে অনেকেই মনে করছেন।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent