বাণিজ্য যুদ্ধে ক্ষতির শিকার দুই-তৃতীয়াংশ ছোট ব্যবসা

এ মাসের গোড়ার দিকে এক হাজার ৬৪ জনের ওপর পরিচালিত সমীক্ষায় দেখা গেছে ৬২ শতাংশ ছোট কোম্পানির ওপর কিছু না কিছু আর্থিক আঘাত এসেছে

বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হয় না। বিশেষ করে ছোট ব্যবসার কথা এলে। দ্য কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেসের (সিএফআইবি) সমীক্ষার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-কানাডা শুল্ক যুদ্ধের অনিশ্চয়তায় প্রায় দুই-তৃতীয়াংশ ছোট ব্যবসা নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে।

এ মাসের গোড়ার দিকে এক হাজার ৬৪ জনের ওপর পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, ৬২ শতাংশ ছোট কোম্পানির ওপর কিছু না কিছু আর্থিক আঘাত এসেছে। এক-চতুর্থাংশ ছোট কোম্পানি এখন পর্যন্ত কোনো প্রভাব না পড়ার ইঙ্গিত দিয়েছে। তবে ১২ শতাংশ ছোট কোম্পানি জানে না যে, কীভাবে বাণিজ্য যুদ্ধ তাদের ওপর প্রভাব ফেলবে।

- Advertisement -

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং শুল্ক আরোপও করেছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকান পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে লিবারেল সরকার। এর সঙ্গে রয়েছে প্রাদেশিক পদক্ষেপ। এটা সারাদেশজুড়ে অর্থনীতির ওপর আঘাত আনবে ।

কানাডিয়ান অর্থনীতির ওপর এটা নেতিবাচক প্রভাব ফেলবে। তা সে টরন্টোতে হোক বা দেশের অন্য কোনো অংশে হোক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা অতিমাত্রায় আন্ত:সম্পর্কিত।

টরন্টোতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বড় অংশ আর্থিক সেবার ওপর নির্ভরশীল, গডরোল্ট যাকে সার্বিক অর্থনীতির ব্যারোমিটার বলে বর্ণনা করেন। তিনি বলেন, আপনার অনেক বিনিয়োগ আছে, যেগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে না। আপনার সামনে অনেক কিছু আছে যেগুলো স্থগিত হয়ে যাচ্ছে। চাকরি হ্রাস পেতে পারে এবং নতুন নিয়োগ না হতে পারে। এসবই আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে যাচ্ছে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent