
পাবলিক পার্কে অ্যালকোহল সেবনের সুযোগ দেওয়ার ব্যাপারে সিটি অব টরন্টোর কর্মসূচি পার্কে আগমনকারীদের জন্য সাফল্য হিসেবে আবির্ভুত হয়েছে। কর্মসূচিটি চালুর পর থেকে তাদের মধ্যে লক্ষণীয় সন্তুষ্টি এবং খুবই কম সংখ্যক বিঘেœর ঘটনা ঘটেছে। নতুন এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।
পার্কে অ্যালকোহল কর্মসূচি পরীক্ষামূলকভাবে প্রথম চালু হয় ২০২৩ সালে। এর মাধ্যমে টরন্টোর ২৭টি পার্কে আগমনকারী ১৯ বছরের বেশি বয়সীদের অ্যালকোহল সেবনের অনুমতি দেওয়া হয়। ২০২৪ সালে সিটি কর্তৃপক্ষ স্থায়ীভাবে কর্মসূচিটি অনুমোদন করে এবং এই তালিকায় আরও বেশি পার্ক যুক্ত হয়। এর ফলে বর্তমানে টরন্টোর মোট ৪৫টি পার্কে আগমনকারীরা অ্যালকোহল সেবন করতে পারছেন।
স্থায়ী এই কর্মসূচিতে প্রত্যেক ওয়ার্ডে অন্তত একটি পার্ক ব্যক্তিদের অ্যালকোহল সেবনের সুযোগ থাকছে। যদিও খেলার মাঠ ও সুইমিং পুলের মতো কিছু এলাকায় অ্যালকোহল সেবন নিয়ন্ত্রিত থাকছে।
সিটি অব টরন্টোর মার্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্কে অ্যালকোহল সেবন নিয়ে সন্তুষ্টির হার সার্বিকভাবে ৮৭ শতাংশ। পাশাপাশি এর ফলে হৈ হল্লা ও পার্কে আগমনকারীদের বিঘœ সৃষ্টিকারীর মতো ঘটনা বাড়ার তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে তথ্য অনুযায়ী, ৮৭ শতাংশ এ নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন এবং ৭৩ শতাংশ বলেছেন, যারা পার্কে অ্যালকোহল সেবন করেন তারা বিবেচক মানুষ। এ ছাড়া পার্কে আগমনকারী অধিকাংশ মানুষ অর্থাৎ ৮৩ শতাংশ বলেছেন, তাদের পার্কটি পরিচ্ছন্নই রয়েছে।
পাাশপাশি পার্কে অ্যালকোহল সেবন সংক্রান্ত কোনো টিকিট ইস্যুর ঘটনা ঘটেনি বলে টরন্টো পুলিশের সূত্রে জানা গেছে। ২০২৪ সালের ২ আগস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত পার্কে আগমনকারীদের ওপর পরিচালিত সমীক্ষার ফলারফলে ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। সমীক্ষায় মোট ৬৮৩ জন অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ৫৬০ বলেন, যেসব পার্ক এই কর্মসূচির অংশ সেগুলোতে তারা যান। এই ৫৬০ জনের মধ্যে মাত্র ৫৮ জন ছিলেন, যারা কর্মসূচিতে যুক্ত হওয়া নতুন পার্কগুলোতে গিয়েছেন।
This article was written by Rezaul Haque as part of the LJI
