চীন কানাডার জন্য ভূ-রাজনৈতিক হুমকি

কানাডায় বিদেশি হস্তক্ষেপের ক্ষেত্রে চীন সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

কানাডায় বিদেশি হস্তক্ষেপের ক্ষেত্রে চীন সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একই সঙ্গে আর্কটিক অঞ্চলের জন্যও দেশটিকে হুমকি বলে উল্লেখ করেছেন তিনি।

২৮ এপ্রিল নির্বাচনের আগে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিতর্কে কানাডার সবচেয়ে হুমকি কে জানতে চাইলে উত্তরে চীনের কথা বলেন কার্নি। শুক্রবার নায়াগ্রা ফলসে এক সংবাদ সম্মেলনে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হলে কার্নি বলেন, কানাডাকে অবশ্যই চীনা বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা করতে হবে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অংশীদার হওয়ার জন্যও চীনের সমালোচনা করেন তিনি। কার্নি বলেন, বৃহত্তর এশিয়া বিশেষ করে তাইওয়ানের জন্যও চীন হুমকি। ভূ-রাজনৈতিক বিবেচনায় চীন সবচেয়ে বড় হুমকি। এটা মোকাবিলায় আমরা ব্যবস্থা নিচ্ছি।

- Advertisement -

প্রচারণা যখন শেষ পর্যায়ে রয়েছে তখন জরিপে এগিয়ে রয়েছে কার্নির লিবারেল পার্টি। একই সঙ্গে কানাডা তার দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গেও বাণিজ্য যুদ্ধের মধ্যে আছে। কানাডিয়ান গাড়ি, ইস্পাত ও অ্যালুমনিয়াম এবং নর্থ আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তির আওতাভুক্ত নয় এমনে পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের প্রতিক্রিয়ায় মার্কিন পণ্যের ওপর কানাডাও প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে। কার্নি এ প্রসঙ্গে বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের শুল্কের সঙ্গে সমন্বয় করতে চাইছে না। তবে পুরো বিশ^ বাণিজ্য ব্যবস্থা পুনর্বিন্যস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অভিন্ন মূল্যবোধের মাত্রা পরিবর্তিত হচ্ছে। সুতরাং, আমাদের সম্পৃক্ততার মাত্রাও পরিবর্তিত হচ্ছে।

তিনি বলেন, বিশে^র বৃহৎ দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের বাইরে অন্যান্য দেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ এসেছে কানাডার সামনে। ইউরোপ, আসিয়ান, মার্কোসার এবং বিশে^র অন্যান্য অংশে বিপুল সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা সম্পর্ক আরও গভীর করতে পারি এবং আমাদের তা করা উচিত বলে আমি মনে করি।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent