হাডসন’স বে কর্মীদের নিয়োগে আগ্রহী হল্ট রেনফ্রিউ

শিগগিরই কাজের বাইরে চলে যাচ্ছেন হাডসনস বে এবং স্যাকস ফিফথ এভিনিউ কানাডার ৯ হাজার ৩০০ এর বেশি কর্মী

শিগগিরই কাজের বাইরে চলে যাচ্ছেন হাডসন’স বে এবং স্যাকস ফিফথ এভিনিউ কানাডার ৯ হাজার ৩০০ এর বেশি কর্মী। তাদের পেছনে ধর্না দিচ্ছে বড় বড় ডিপার্টমেন্ট ও ড্রাগ স্টোর।

লাক্সারি রিটেইলার হল্ট রেনফ্রিউ বলেছে, তাদের স্টোর টিমে হাডসন’স বে এবং স্যাকসের কয়েক ডজন কর্মীকে যুক্ত করেছে। আরও যোগ হবে।

- Advertisement -

কোম্পানিটির মুখপাত্র অ্যাডাম গ্রাচনিক বলেন, আমাদের টার্নওভার হার সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এবং আমাদের এইচবিসি ও স্যাকস সহকর্মীদের কোনো সুযোগ দেওয়া যায় কিনা সেই চেষ্টা করছি।

এদিকে শপার্স ড্রাগ মার্ট এবং রেক্সেলও সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে বে ও স্যাকসের কর্মীদের আকৃষ্ট করার চেষ্টা করছে।

কানাডার সবচেয়ে পুরোনো কোম্পানিটি গত মার্চে ক্রেডিটর প্রোটেকশন দাখিল করে এবং কোম্পানিটি অবসায়নে যাচ্ছে। কয়েক মাস ধরে চলা অবসায়ন বিক্রির পর বে এবং এর সহযোগী কোম্পানি স্যাকসের ৯৬টি স্টোরের সবগুলো মে মাসের শেষ নাগাদ বন্ধ হয়ে যাবে।

কিছু কর্মী হয়তো অবসরে যাবেন অথবা রিটেইল খাতই ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। বাকিদের অন্য রিটেইলাররা লুফে নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লাক্সারি ও রিটেইল পরামর্শক ল্যানিটা লেটন বলেন, ভালো যেসব ব্র্যান্ড আছে এবং ভালো মানুষ খুঁজছে তারা নিশ্চয় হাডসন’স কর্মীদের কাছে যাবে।

লেটন এক সময় হল্ট রেনফ্রিউয়ের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তার ধারণা, বে এবং স্যাকস কর্মীরা লা মেইসন সিমন্সের জন্য ভালো পছন্দ হতে পারেন। এ বছরের শেষ দিকে যখন তারা টরন্টোতে দুটি ডিপার্টমেন্ট স্টোর খুলবে তখন তাদের কয়েক শ কর্মী নিয়োগদানের প্রয়োজন হবে। ক্রেট অ্যান্ড ব্যারেল অথবা উইলিয়ামস সোনোমার আগ্রহেও থাকতে পারেন বে এবং স্যাকসের ।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent