
কেটে ফেলা হচ্ছে ক্রিস্টি পিট নেবারহুডে হেলে থাকা শতবর্ষী একটি বিশালাকৃতির এলম গাছ। সিটি অব টরন্টো গত মে মাসে জানায় যে, বার্টন এভিনিউয়ে অবস্থিত আমেরিকান এলম গাছটি প্রায় মরে গেছে।
গাচটি কাটার জন্য রাস্তা বন্ধের সাইন বসানো হয়েছে। এর মাধ্যমে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, বুধ এবং বৃহস্পতিবারের মধ্যেই গাছটি কেটে ফেলা হবে।
শুক্রবার গাছটির একটি ছবি তুলতে এসেছিলেন ব্রিন্ডা ক্রুক। তিনি বলেন, নেবারহুডটিতে আমি ২৫ বছর ধরে বসবাস করছি। এবং আমার পরিবার গাছটির একটি নামও দিয়েছেÑএডি দ্য এলম। আমি খুবই হতাশ। এ ধরনের গাছ প্রতিদিন পাওয়া যায় না। এ ধরনের গাছ আমার জীবদ্দশায় আর কখনোই দেখতে পাব না।
কাছাকাছিই বাস করেন তানিয়া নিউমার। তিনি বলেন, বহু বছর ধরে তিনি ক্রিসিট পিটস পার্ক থেকে গহাছটিকে সম্মান জানিয়ে আসছেন। গাছটিকে আমি ভালোবাসি।
সিটির ফরেস্ট হেলথকেয়া ও ম্যানেজমেন্টের ভারপ্রাপ্ত সুপারভাইজর জোয়েল হ্যারিসন-ওফ বলেন, এটি টরন্টোর অন্যতম বৃহৎ স্থানীয় এলম বৃক্ষ এবং ডাচ এলম রোগ থেকে যে কয়েকটি বৃক্ষ টিকে রয়েছে এটি তার একটি। রোগটিতে বহু বৃক্ষ মারা যায়।
তিনি বলেন, সত্যি কথা বলতে আমিও দুঃখিত। ১০ বছর ধরেআমি বৃক্ষটি তদন্ত ও পরিদর্শন করে আসছি। গাছটিতে ছত্রাকনাশক দেওয়া হয়েছে। তবে রোগের পরীক্ষার ফলাফল যেহেতু এখনো স্পষ্টভাবে জানা যায়নি তাই রূগ্নতা দ্রুত বেড়ে যেতে পারে।
এরিক ডেভিসের প্রত্যাশা এলমের বংশধররা টিকে থাকুক। তিনি ও ইউনিভার্সিটি অব টরন্টোর ফ্যাকাল্টি অব ফরেস্ট্রির তার দল এলমের বীজ সংগ্রহে কাজ করছেন, যাতে করে স্থানীয় বৃক্ষের এই প্রজাতিটি আরও বেশি সংখ্যায় ফিরে আসে।
This article was written by Rezaul Haque as part of the LJI
