সরকারের সীমান্ত বিল মাদকের বিরুদ্ধে যুদ্ধে সহায়ক হবে

যুক্তরাষ্ট্রে সিন্থেটিক ওপিয়ড প্রবেশ নিয়ে হোয়াইট হাউসের উদ্বেগের পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে ব্রোসিউকে ফেন্টানাইল কমিশনার হিসেবে নিয়োগ দেয় ফেডারেল সরকার

লিবারেল সরকারের সম্প্রতি উত্থাপিত সীমান্ত বিলে আইন প্রয়োগের যে নতুন ক্ষমতা প্রস্তাব করা হয়েছে তা ভয়ঙ্কর ওপিয়ডের বিরুদ্ধে লড়াই শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন কানাডার ফেন্টানাইল জার কেভিন ব্রোসিউ। পরিদর্শন ক্ষমতা শক্তিশালীকরন, তথ্যে পুলিশের সহজ প্রবেশাধিকার, অর্থপাচার দমন এবং মাদক তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের ওপর উন্নত নিয়ন্ত্রণের যে সুযোগ স্ট্রং বর্ডার অ্যাক্টে রাখা হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে সিন্থেটিক ওপিয়ড প্রবেশ নিয়ে হোয়াইট হাউসের উদ্বেগের পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে ব্রোসিউকে ফেন্টানাইল কমিশনার হিসেবে নিয়োগ দেয় ফেডারেল সরকার। কানাডার বিরুদ্ধে শুল্ক আরোপের ন্যায্যতা দিতে এই সমালোচনা করে হোয়াইট হাউস।

- Advertisement -

এক সাক্ষাৎকারে ব্রোসিউ বলেন, যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল প্রবেশের গুরুত্বপূর্ণ কোনো উৎস কানাডা নয়। তবে যেকোনো মাদকের উৎসের ব্যাপারে উদ্বেগের পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। কারণ, অল্প পরিমাণ মাদকের পরিণামও ভয়াবহ হতে পারে।

সাবেক জ্যেষ্ঠ মাউন্টি ব্রোসিউ বলেন, ফেন্টাইল সংকট সমাধানে কানাডার উদ্যোগের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের ফেন্টানাইল জার। সীমান্ত শক্তিশালীকরণ ও মাতৃভূমি রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের গুরুত্বের পরিপ্রেক্ষিতে এই প্রশংসা করেছেন তিনি।

ব্রোসিউ বলেন, সহযোগিতার ভিত্তিতে তারা আরও পদক্ষেপ নিতে চান, যাতে করে তথ্য বিনিময়ের মতো কোনো জায়গায় যেনো ঘাটতি না থাকে। অভ্যন্তরীণভাবে, সারাদেশের কমিউনিটিজুড়ে ফেন্টানাইল উৎপাদন, সরবরাহ, পাচার ও ব্যবহারের সমস্যা যে রয়েছে সেটা তারা জানেন।

মাদক ব্যবহারের কারণে কানাডায় প্রদিনি গড়ে ২১ জনের মৃত্যু হচ্ছে। এটাই কিছু একটা করার পেছনে তাকে উদ্বুদ্ধ করেছে বলে জানান ব্রোসিউ।

লিবারেলদের বিস্তৃত পরিসরের এই সীমান্ত বিলের সমালোচনা করেছেন ব্যক্তি স্বাধীনতা ও শরনার্থীদের সুরক্ষায় কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। তবে বিলে এমন কিছু বিষয় আছে যেগুলো ফেন্টানাইলের বিস্তার কমাতে সহায়তা করবে বলে মনে করেন ব্রোসিউ। নির্দিষ্ট বন্দরের মালিক ও পরিচালকদের রপ্তানি পণ্য পরীক্ষা ও জব্দের কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সিকে সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা এর মধ্যে অন্যতম।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent