২৪ সাসেক্স ড্রাইভ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই কার্নির

মার্ক কার্নি গত মে মাসে সাংবাদিকদের বলেন ২৪ সাসেক্স নিয়ে কী করা হবে সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ন্যাশনাল ক্যাপিটাল কমিশনের

কানাডিয়ান প্রধানমন্ত্রী সরকারি বাসভবন হিসেবে ২৪ সাসেক্স ড্রাইভ পরিত্যক্ত ঘোষণা করার পরও করদাতাদের ফাঁকা এই বাড়িটি রক্ষণাবেক্ষণে হাজার হাজার ডলার ব্যয় করছেন। এই অবস্থায় পুরোনো এই বাড়িটির ব্যাপারে পদক্ষেপ গ্রহণে কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

মার্ক কার্নি গত মে মাসে সাংবাদিকদের বলেন, ২৪ সাসেক্স নিয়ে কী করা হবে সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ন্যাশনাল ক্যাপিটাল কমিশনের। এটা আজকের দিনের, এই মাসের, এই বছরের কোনো চ্যালেঞ্জ নয়। ২৪ সাসেক্স কীভাবে আধুনিকায়ন করা যায় তা নিয়ে সাবেক প্রধানমন্ত্রীরা একাধিক চিন্তা-ভাবনা করেছেন।

- Advertisement -

৩৫ কক্ষের বাড়িটি নির্মাণ করা হয়েছিল ১৮৯৬ সালে এবং ১৯৫১ সাল থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে এটির ব্যবহার শুরু হয়। ১৯৮৬ সাল থেকে এটি ফেডারেল হেরিটেজ সাইট।

সর্বশেষ প্রধানমন্ত্রী হিসেবে ২৪ সাসেক্সে বসবাস করেন সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। ২০১৫ সালের নভেম্বরে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে তিনি এবং তার পরিবার রিডো হলের জমিতে গড়ে তোলা রিডো কটেজে স্থানান্তরিত হন। কার্নি এবং তার পরিবারও এখন রিডো হলেই বসবাস করছেন।

ট্রুডোর শাসনামলে সামাজিক কিছু অনুষ্ঠানেও ২৪ সাসেক্সের মাঠ ব্যবহৃত হয়েছে। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে ন্যাশনাল ক্যাপিটাল কমিশন ২০২২ সালে এটি বন্ধ করে দেয়। বাড়িটিতে ইদুরের উপদ্রুব এতোটাই মারাত্মক যে, বাড়ির দেওয়াল ও বেজমেন্টে ইদুরের হাড়গোড় ও বিষ্ঠা পাওয়া যায়। কমিশন এরপর থেকে ভবনটি রক্ষণাবেক্ষণে বড় অংকের অর্থ খরচ করে আসছে।

এসব ব্যয়ের মধ্যে রয়েছে এলিভেটর রক্ষণাবেক্ষণ, বয়লয়ার রক্ষণাবেক্ষণ, মৌমাছির বাসা অপসারণ, কীচপতঙ্গ নিয়ন্ত্রণ, ছাদ মেরামত এবং পুল পরিস্কার বাবদ ব্যয়। পাথরের দেওয়াল এবং ইস্পাতের বেড়া মেরামতে ২০২২ সালে এনসিসি ৭৬ হাজার ডলারের বেশি খরচ করে। পর্যটকবাহী একটি বাস ২৪ সাসেক্সে আঘাত করার পর এই মেরামত করতে হয়।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent