নোভা স্কশিয়ার বায়ু বিদ্যুৎ সঞ্চালন লাইনে ব্যয় হবে ১০ বিলিয়ন ডলার

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর উইন্ড ওয়েস্ট প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করে হিউস্টন বলেন এটা একটি ধারণা

নোভা স্কশিয়ার প্রস্তাবিত বায়ু বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে দেশের বাকি অংশকে সংযুক্তকারী সঞ্চালন লাইন নির্মাণে ৫০০ থেকে এক হাজার কোটি ডলার ব্যয় হতে পারে বলে জানিয়েছেন প্রদেশটির প্রিমিয়ার টিম হিউস্টন। ৪০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য আগামী ১০ বছরে তারা অনেক বেশি অফশোর টারবাইনের অনুমোদন দিতে চান। গত সপ্তাহে প্রিমিয়ারের এই ঘোষণার পর খসড়া এই হিসাব সামনে এল। মূল পরিকল্পনার চেয়ে বিদ্যুতের এই পরিমাণ আটগুণ বেশি।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর উইন্ড ওয়েস্ট প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করে হিউস্টন বলেন, এটা একটি ধারণা। এটা খুবই শক্তিশালী ধারণা। প্রাথমিকভাবে আমার উদ্দেশ্য ছিল নোভা স্কশিয়াবাসীর ভাবনাগুলো ধরা।

- Advertisement -

হিউস্টনের আকাক্সক্ষার যে আকার তাতে করে নোভা স্কশিয়ার ১০ লাখের বেশি মানুষের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২ দশমিক ৪ গিগাওয়াট। ব্রাসেলসভিত্তিক গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিলের ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অফশোর উইন্ড টারবাইনগুলো গত বছর বিদ্যুৎ উৎপাদন করেছে ৪২ গিগাওয়াটের বেশি। ২০২৩ সালে বৈশি^ক অফশোর বায়ু বিদ্যুৎ যোগ হয়েছে ১১ গিগাওয়াট এবং ২০২৪ সালে ৮ গিগাওয়াট।

হিউস্টন বলেন, এই প্রকল্পের আওতায় পানির ১০০ মিটার গভীরে এবং ২৫ কিলোমিটারজুড়ে গভীল সমুদ্রে কয়েক শ উইন্ড টারবাইন নির্মাণের প্রয়োজন হবে।

নেট জিরো আটলান্টিকের গবেষক সভেন শল্টিসিক বলেন, শিল্পটির ১৫ গিগাওয়াট টারবাইন ব্যবহারের বর্তমান আদর্শমানের ভিত্তিতে উইন্ড ওয়েস্টের চার হাজারের বেশি টারবাইন নির্মাণের প্রয়োজন হবে। বিপুল সংখ্যক এই টারবাইন নির্মাণ ছাড়াও সেগুলোর স্থান সংকুলানের জন্য জায়গা প্রয়োজন হবে সাড়ে ১৯ হাজার বর্গকিলামিটার। নির্বাচিত পাঁচটি বায়ু বিদ্যুৎ জ¦ালানি এলাকার মধ্যে এই জায়গার সংকুলান করতে হবে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent