প্রাইড টরন্টোর তহবিল ঘাটতি ৯ লাখ ডলার

কানাডার সর্ববৃহৎ উৎসব প্রাইড কানাডা এখনো স্পন্সরদের প্রত্যাহারের ধাক্কা সামলাতে হচ্ছে

কানাডার সর্ববৃহৎ উৎসব প্রাইড কানাডা এখনো স্পন্সরদের প্রত্যাহারের ধাক্কা সামলাতে হচ্ছে। এর ফলে উৎসবে তহবিল ঘাটতি দাঁড়িয়েছে ৯ লাখ ডলার। এই অবস্থায় সব সংস্থা, ব্যক্তি ও সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জরুরি আহ্বান জানানো হয়েছে।

প্রাইড কানাডার নির্বাহী পরিচালক কোজো মডেস্টে গুগল, হোম ডিপো, নিশান ও ক্লোরক্সের মতো শীর্ষ সহায়তাকারীদের সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এদের মধ্যে কেউ কেউ এরই মধ্যে মৌখিভাবে বা আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

- Advertisement -

মডেস্টে বলেন, স্বাক্ষরিত চুক্তি ছাড়া অর্থায়নকারীদের এই সরে দাঁড়ানো অলাভজনক প্রতিষ্ঠানটিকে অনিশ্চিত চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছে। মূল্যস্ফীতির পাশাপাশি বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি এরই মধ্যে উৎসবের বাজেটকে চাপে ফেলে দিয়েছে। বর্তমান এই ঘাটতি আগামী বছরের পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বুধবার মডেস্টে বলেন, আমি জনগণকে এই নিশ্চয়তা দিচ্ছি যে, ২০২৫ সালের উৎসবে বড় কোনো তফাৎ দেখা যাবে না। প্রাইড টরন্টো হচ্ছে উত্তর আমেরিকার সর্ববৃহৎ প্রাইড উৎসব। আমরা জিডিপিতে বছরে অর্ধ বিলিয়ন ডলার যোগ করে থাকি। করযোগ্য রাজস্ব দিয়ে থাকি ২০ কোটি ডলারের বেশি।

সিটি অব টরন্টো এ বছর সাড়ে ৩ লাখ ডলার সহায়তা নিয়ে এগিয়ে এসেছে, যা গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি। মডেস্টে বলেন, কিন্তু প্রাদেশিক ও ফেডারেল সরকার এখনো সে ধরনের কোনো প্রতিশ্রুতি দেয়নি। আমরা সহায়তা চাইছি। আমরা আমাদের ন্যায্য হিস্যা চাইছি। বর্তমানে আমরা যে চ্যালেঞ্জের মধ্যে রয়েছি তখন আমরা আরও বেশি করে অর্থ চাচ্ছি।আমরা প্রতি বছর যে পরিমাণ করযোগ্য রাজস্ব দিয়ে থাকি তার এক শতাংশেরও কম চাইছি।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent