মিসিসোগায় নতুন হাসপাতাল নির্মাণে ১৪ বিলিয়ন ডলার দিচ্ছে অন্টারিও

মিসিসোগায় নতুন একটি হাসপাতাল নির্মাণে এক হাজার ৪০০ কোটি ডলার প্রদানের ঘোষণা দিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোড

মিসিসোগায় নতুন একটি হাসপাতাল নির্মাণে এক হাজার ৪০০ কোটি ডলার প্রদানের ঘোষণা দিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। প্রদেশেল পক্ষ থেকে বলা হচ্ছে, এটিই হবে কানাডার সবচেয়ে বড় শিক্ষার হাসপাতাল।

ট্রিলিয়াম হেলথ পার্টনারের ২৮ লাখ বর্গফুটের পিটার গিলগান মিসিসোগা হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন ডগ ফোর্ড। এটি হবে বিদ্যমান মিসিসোগাম হসপিটালের তিনগুণ বড়। ২২ তলাবিশিষ্ট পেশেন্ট কেয়ার টাওয়ারে থাকবে ৩৫০টির বেশি শয্যা, নয়টি নতুন এবং ১৪টি বর্ধিত অস্ত্রোপচার কক্ষ, বৃহৎ পরিসরের একটি নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট। সরকার বলছে, হাসপাতালে থাকবে প্রদেশের মধ্যে সবচেয়ে বড় জরুরি বিভাগ।

- Advertisement -

ফোর্ড সরকারের সাম্প্রতিক বাজেটে বলা হয়েছে, আগামী এক দশকে সরকার স্বাস্থ্য অবকাঠামোয় ৫ হাজার ৬০০ কোটি ডলার ব্যয় করবে। এর মধ্যে মূলধনী অনুদান ৪ হাজার ৩০০ কোটি ডলার।

২০২২ সালে ট্রিলিয়াম হেলথ পার্টনারস গিলগান থেকে ১০ কোটি ৫০ লাখ ডলার অনুদান ঘোষণা করে। হাসপাতাল নেটওয়ার্ক বলছে, এই অনুদান পিটার গিলগান মিসিসোগা হসপিটাল এবং কুইন্সওয়ে হেলথ সেন্টার পুনঃউন্নয়নে ব্যবহার করা হবে। কুইন্সওয়ে হেলথ সেন্টারের নতুন নামকরণ করা হয়েছে গিলগান ফ্যামিলি কুইন্সওয়ে হেলথ সেন্টার।

এই ঘোষণার একদিন আগে ফোর্ড গিলগানের ৬ কোটি ডলার অনুদান স্মরণীয় করে রাখতে টরন্টোর সেন্ট জোসেফ’স হেলথ সেন্টারে অংশ নেন।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent