সাইবার বুলিং ও টিজিংয়ের বিরুদ্ধে টরন্টোতে প্রতিবাদ সমাবেশ

টরন্টোর বাংলা পাড়ায় নারীর প্রতি সহিংসতা সাইবার বুলিং ও টিজিংয়ের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

টরন্টোর বাংলা পাড়ায় নারীর প্রতি সহিংসতা, সাইবার বুলিং ও টিজিংয়ের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী মেরী রাশেদিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সবিতা সোমানি, ফারজানা চৌধুরী বিন্দু, রওশান জাহান ঊর্মি, সৃজনী রহমান, আশেকীন ফারাহ, শহীদ খন্দকার টুকু, আজফর সৈয়দ ফেরদৌস, মিনারা বেগম, রিনা সেনগুপ্ত, সৈকত রুশদী, ফ্লোরা শুচি, মার্জিয়া মৌ, সাইদা বারি, হাসিনা বানু, কামরুন্নাহার হীরা, তোফা ইসলাম, নাফিজ ইমতিয়াজ এবং মনির জামান রাজু।

সমাবেশে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন। বক্তারা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে কমিউনিটিতে সাইবার বুলিংয়ের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। একশ্রেণির মানুষ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অশালীন ও নোংরা ভাষায় আক্রমণ চালাচ্ছে। বিশেষত নারীদের নামে কুরুচিপূর্ণ কার্টুন তৈরি করে প্রচার করা হচ্ছে, যা সমাজে নারীর সম্মানকে ক্ষুণ্ণ করছে। বক্তাদের মতে, রাজনৈতিক মতভেদ সমাজে থাকতেই পারে এবং যুক্তি-তর্কের মাধ্যমে ভিন্নমত প্রকাশ করা গণতান্ত্রিক অধিকার। তবে কোনোভাবেই নারীর প্রতি অপমানজনক মন্তব্য, হয়রানি কিংবা বুলিং গ্রহণযোগ্য নয়।

- Advertisement -

সমাবেশে বক্তারা এই ঘৃণ্য কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাইবার বুলিংকারীদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে তাদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। এজন্য পুরো কমিউনিটিকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।

- Advertisement -

Read More

Recent