
লিবারেল এমপি অ্যান্থনি হাউজফেদারকে ইহুদি কমিউনিটি সম্পর্ক ও ইহুদিবিদ্বেষ বিষয়ক নতুন উপদেষ্টা নিয়োগ করেছে সরকার। এই দায়িত্বে সত্যিকারের একটি পার্থক্য আনার অপেক্ষায় আছেন বলে জানান এই লিবারেল এমপি।
তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, হাউজফেদার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে পরামর্শ দেওয়ার পাশাপাশি ইহুদি সম্প্রদায়ের সঙ্গে কাজ করবেন।
ইহুদি ধর্মাবলম্বী হাউজফেদার অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কানাডায় ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়া নিয়ে সরব। লিবারেল ককাস ত্যাগের কথা ভাবছেন বলে হাউজফেদার মন্তব্য করার চার মাস পর এই পদে তাকে নিয়োগ দেওয়া হলো। ইসরায়েল-গাজা যুদ্ধের বিষয়ে এনডিপির এক প্রস্তাব তাকে ক্ষুব্ধ করে এবং দলের মধ্যে তিনি একলা হয়ে পড়েন।
ওই সময়ের পর হাউজফেদার বলেন, লিবারেল হিসেবে তিনি থাকতে চান এবং এই মুহূর্তে কানাডায় ব্যাপকভাবে বেড়ে যাওয়া ইহুদিবিদ্বেষ সমস্যা সমাধানে সরকারের সঙ্গে তাকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
গত মে মাসে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ইহুদিবিদ্বেষ নিয়ে সংসদীয় কমিটিকে গবেষণা শুরু করতে সাহায্য করতে যাচ্ছেন। হাউজফেদার নিজেও ইহুদিবিদ্বেষের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।
তার এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন হাউজফেদার। এই নিয়োগের ফলে তিনি ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকারের নিয়োগকৃত বিশেষ দূত ডেবোরাহ লায়ন্স। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের কমিউনিটি, ক্যাম্পাস ও কানাডিয়ান জীবনযাপনে ইহুদি কানাডিয়ানদের নিরাপদ বোধ করা জরুরি।
This article was written by Rezaul Haque as part of the LJI
