অন্টারিও সায়েন্স সেন্টার অস্থায়ী স্থানে স্থানান্তর ব্যয় ছাদ মেরামতের চেয়ে বেশি হবে

অন্টারিও সায়েন্স সেন্টার অস্থায়ী স্থানে স্থানান্তরে যে ব্যয় হবে তা বিদ্যমান ছাদ মেরামতের চেয়ে বেশি হবে সেই সঙ্গে সময়ও বেশি লাগবে

অন্টারিও সায়েন্স সেন্টার অস্থায়ী স্থানে স্থানান্তরে যে ব্যয় হবে তা বিদ্যমান ছাদ মেরামতের চেয়ে বেশি হবে। সেই সঙ্গে সময়ও বেশি লাগবে। এমনটাই জানিয়েছেন এক বিশেষজ্ঞ।

ফোর্ড সরকার বলেছে, সায়েন্স সেন্টার নতুন স্থানে স্থানান্তরে অন্তত দুই বছর লেগে যাবে এবং এর ছাদ মেরামতে খরচ হবে ৪ কোটি ডলারের মতো। কিন্তু অস্থায়ী স্থানে স্থানান্তরে খরচ হবে ৭ কোটি ২০ লাখ ডলার। এমনটাই জানিয়েছে কানাডিয়ান আর্কিটেক্ট ম্যাগাজিনের এলস লাম। নতুন স্থানের জন্য সরকারের প্রস্তাবের যে অনুরোধ তা নিয়ে বিস্তারিত খতিয়ে দেখেছেন তিনি।

- Advertisement -

তিনি বলেন, সায়েন্স সেন্টার অন্যত্র স্থানান্তর নিছকই পাগলামি। এতে ব্যয় হবে অনেক বেশি। অস্থায়ী স্থান যে ২০২৬ সালের জানুয়ারিতে খোলা হবে সেটিও উদ্ঘাটন করেন তিনি।

তিনি আরও বলেন, ওই সময়সীমার মধ্যে অস্থায়ী জায়গা পাওয়ার আশা করাই যায়। আপনাকে জায়গাটি প্রস্তুত করতে হবে। সেটাকে নিরাপদ করতে হবে। জনগণের ব্যবহারের জন্য সেখানে ওয়াশরুম, অফিস স্পেসের ব্যবস্থা করতে হবে। সবকিছুর জন্য সময় লাগবে। এটা কৃষকের বাজারের পপআপ নয়, যেখানে আপনি একটি তাঁবু টানিয়ে টেবিলে কিছু জিনিসপত্র সাজিয়ে রাখতে পারেন।

নন্দিত পর্যটক আকর্ষণটি হঠাৎ বন্ধ করে দেওয়ার ঘোষণায় অসন্তোষ দেখা দেয়। সরকার বারবার একটি প্রতিবেদনের কথা বলে আসছে, যাতে ৫০ বছরের পুরোনো ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঝুঁকি তৈরি হয়েছে এই শীতে তুষারপাতরে কারণে রুফ ফেইলিউরের ফলে।

এদিকে অস্থায়ী জায়গাটি অনেক ছোট পরিসরের হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, সরকার ৫০ হাজার থেকে এক লাখ বর্গফুটের বাণিজ্যিক বা রিটেইল স্পেসের খোঁজ করছে, যা পাঁচ লাখ বর্গফুটের চেয়ে অনেক কম।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent