
লবল কোম্পানি ক্রেতাদের স্থানীয় কৃষকদের বাজারে লাইন দেওয়ার পরিবর্তে তাদের বাজেট সাবসিডিয়ারি নোফ্রিলসে আসার আহ্বান জানিয়ে যে বিজ্ঞাপন দিয়েছে তা এরই মধ্যে পণ্য বিক্রিতে হিমশিম খাওয়া গ্রুপটির ওপর আঘাত। দুটি প্রদেশের সংগঠনগুলো এই মন্তব্য করেছে। গ্রোসারি জায়ান্টটির বিজ্ঞাপন প্রচারণায় তারা হাতাশ প্রকাশ করেছে।
ফারর্মাস’ মার্কেটস অব নোভা স্কশিয়া কোঅপারেটিভ এবং অন্টারিও স্মল বিজনেস কমিউনিটি বলেছে, এ মাসের গোড়ার দিকে নোফ্রিলসের অপমানসূচক বার্তা সম্বলিত টেক্স সদস্যরা পেয়েছে।
২০ জুলাই স্থানীয় কিছু কৃষক টেক্স মেসেজের স্ক্রিনশট তাকে পাঠালে প্রথমে এগুলো তার কাছে কৌতুক বলে মনে হয়েছিল। বহু মানুষ লবলর ওপর এবং তারা যেভাবে ব্যবসা করছে তাতে খুশি নয়। এবং তারা তাদের ওয়ালেট ও পেট জিম্মি হয়ে পড়ায় অখুশি।
যাচাই করে দেখা গেছে, গ্রোসারি জায়ান্টটি থেকেই টেক্সট মেসেজটি এসেছে। মেসেজটি নিয়ে প্রদেশেল কৃষকরা খুবই উচ্চকণ্ঠ এবং তারা তাদের হতাশা জানিয়েছেন। ফারর্মার্স’ মার্কেট তাদের নিজেদের ঘাঁটি। এখানে তারা কোনো মধ্যস্বত্ত্বভোগী ছাড়াই গ্রাহকদের সঙ্গে সরাসরি ব্যবসা করতে পারেন। তাদের কাছের কমিউনিটিকে পণ্য সরবরাহ করতে পারেন।
যারা কানাডার এক প্রান্ত থেকে অপর প্রান্তের কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে বিক্রি করে সেই গ্রোসারের কাছ থেকে এ ধরনের বার্তা পাওয়াটা বহু কৃষকের জন্য খুবই বিভ্রান্তিকর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক পোস্টে উভয় গ্রুপ ছোট ব্যবসায়ীদের ওপর আক্রমণের জন্য লবলকে অভিযুক্ত করেছে। এসব ছোট ব্যবসায়ীদের অনেকেই সারাবছর গ্রাহকদের কাছে যেতে পারেন না। সেই সঙ্গে তাদের উৎপাদিত পণ্য গ্রোসারি স্টোরের তাকে তুলতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন।
This article was written by Rezaul Haque as part of the LJI
