
আলবার্টার একজন সার্জন কানাডায় রোবটের সহায়তায় প্রথম কিডনি প্রতিস্থাপন করেছেন। একটি পরিবারের কাছে এটি কেবল একসঙ্গে আরও বেশি সময় কাটানো নয়, এটি একটি মিল, যা সারাজীবন ধরে থাকে।
দুই বছর আগে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর কারমেন নিউচাক এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। বুকে ও পায়ে ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পর বুঝতে পারেন তার কিডনি পুরোপুরি অকেজো হয়ে গেছে। নিউচাক বলেন, আমি যদি সেই সোমবারে (২০ জুন) না আসতাম তাহলে পরদিন এখানে থাকতে পারতাম না। এটা মূলত রক্তশূন্যতার একটি ধরন। এটা রক্ত কণিকাকে আক্রমণ করে এবং কিডনি অকেজো করে দেয়।
কিডনি প্রতিস্থাপনের জন্য এমন একজন দাতার প্রয়োজন ছিল যার সঙ্গে কেবল তার রক্তের গ্রুপই মিলবে না, টিস্যু ও সেলও মিলতে হবে। যখন সেটা পাওয়া গেল ততক্ষণে তিনি কার সঙ্গে মিলবে তা জেনে গেছেন। তিনি আর কেউ নন, তার স্বামী।
একে অপরের জন্য এটা করতে পারাটা দারুণ। বিশেষ করে অন্য কাউকে এর সঙ্গে সম্পৃক্ত না করা এবং তাদেরকে কিডনি বিসর্জনে বাধ্য করাটা।
নিউচাক বলেন, ইউনিভার্সিটি অব আলবার্টা হসপিটালের কিডনি প্রতিস্থাপন সার্জন ডা. ম্যাক্স লেভিনরোবোটিক্স সার্জারির প্রস্তাব দেন, যা অন্যান্য অস্ত্রোপচারেও ব্যবহৃত হয়েছে। কিন্তু কিডনি প্রতিস্থাপন কাজে আগে কখনো ব্যবহার করেননি।
তিনি বলেন, এতে রোগী দ্রুত সুস্থ হয়। এতে কাটা হয় খুব কম জায়গা এবং ক্ষতস্থানে জটিলতার ঝুঁকিও অনেক কম হয়। রোবোটের সহায়তায় অস্ত্রোপচারে ভেতরে ক্যামেরা রেখে আপনি সব ধরনের অস্ত্রোপচার করতে পারেন। সব যন্ত্রপাতি ভেতরে ঢোকানোর জন্য বাইরে থেকে বড় করে উন্মুক্ত করার প্রয়োজন পড়ে না।
কিডনি প্রতিস্থাপনের জন্য সাধারণত ১৫ থেকে ৩০ সেন্টিমিটার কাটা হয়। অন্যদিকে রোবোটিক সার্জারিতে কাটা হয় মাত্র আড়াই সেন্টিমিটার।
This article was written by Rezaul Haque as part of the LJI
