
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাইরেটস বা জলদস্যুদের নিয়ে তৈরি হলিউড মুভির এ মিনি সিরিজটি অত্যন্ত জনপ্রিয়। কি নেই এই সিরিজের মুভিগুলোর মধ্যে? অ্যাকশন, ড্রামা, কমেডি, অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ এ সিরিজের প্রত্যেকটি মুভি। আমার দেখা প্রিয় সব ফ্রেঞ্চাইসি মধ্যে একটা।
এই মুভিগুলোর প্রধান চরিত্র হচ্ছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো যে শুধুমাত্র ক্যাপ্টেন উপাধি পাওয়ার জন্য সবকিছু করতে রাজি। জ্যাক স্প্যারোর উপস্থিত বুদ্ধি, চিন্তাধারা, হাঁটার স্টাইল, কম্পাস দিয়ে লক্ষ্য স্থির করার স্টাইল, বিপদের মুহূর্তেও অস্থির কমেডি এ চরিত্রটিকে অসাধারণ করে তুলেছে। “দ্যা ব্ল্যাক পার্ল” নামক জাহাজের ক্যাপ্টেন তিনি৷ কিন্তু, ক্যাপ্টেনসি টিকিয়ে রাখতে আরেক ক্যাপ্টেন বারবোসার সাথে সমসময়ই তাকে প্রতিযোগিতা করতে হয়েছে।
এ সিরিজটার সবচেয়ে বেশি টুইস্ট সম্ভবত ভিলেনগুলোর কুল ক্যারেক্টার। প্রায় সবগুলো পার্টেই ভিলেনগুলো এতো ভালো অভিনয় করেছে যে আপনাকে বেশ ভালোই থ্রিলের মধ্যে রাখবে। উইল টার্নার-এলিজাবেথ সোয়ান, ডেভি জোনসও তাদের জায়গায় ভালো অভিনয় করেছে।
🔴মতামত:- অসাধারণ মুভি ও দেখার মতো। একবার হলেও দেখা উচিত। মুভি লাভরসদের জন্য মাস্ট- ওয়াচ।
🦋 ℍ𝔸ℙℙ𝕐 𝕎𝔸𝕋ℂℍ𝕀ℕ𝔾 🦋
🎬𝗠𝗼𝘃𝗶𝗲: 𝗣𝗶𝗿𝗮𝘁𝗲𝘀 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗖𝗮𝗿𝗶𝗯𝗯𝗲𝗮𝗻
🎭𝗚𝗲𝗻𝗿𝗲: 𝗔𝗰𝘁𝗶𝗼𝗻/𝗔𝗱𝘃𝗲𝗻𝘁𝘂𝗿𝗲
⏰𝗥𝘂𝗻𝘁𝗶𝗺𝗲: 2𝗛 9𝗠 – 2𝗛 48𝗠 [5 𝗙𝗶𝗹𝗺𝘀]
🌍𝗖𝗼𝘂𝗻𝘁𝗿𝘆: 𝗔𝗺𝗲𝗿𝗶𝗰𝗮
🏳️𝗟𝗮𝗻𝗴𝘂𝗮𝗴𝗲: 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 [𝗗𝘂𝗯𝗯𝗲𝗱 𝗔𝘃𝗮𝗶𝗹𝗮𝗯𝗹𝗲]
📅𝗥𝗲𝗹𝗲𝗮𝘀𝗲 𝗗𝗮𝘁𝗲: 2003-2017 [5 𝗙𝗶𝗹𝗺𝘀]
🟡𝗜𝗺𝗱𝗯 𝗥𝗮𝘁𝗶𝗻𝗴: 8.1/10 [5 𝗙𝗶𝗹𝗺𝘀]
🟢𝗣𝗲𝗿𝘀𝗼𝗻𝗮𝗹 𝗥𝗮𝘁𝗶𝗻𝗴: 9/10
🍅𝗥𝗼𝘁𝘁𝗲𝗻 𝗧𝗼𝗺𝗮𝘁𝗼𝗲𝘀: 80% [5 𝗙𝗶𝗹𝗺𝘀]
💰𝘾𝙤𝙡𝙡𝙚𝙘𝙩𝙞𝙤𝙣: 4.5 𝗕𝗶𝗹𝗹𝗶𝗼𝗻 [5 𝗙𝗶𝗹𝗺𝘀]
