আবাসিক স্কুল প্রাঙ্গণে কবর শনাক্তে তহবিল বাড়ানোর আহ্বান

২০২১ সালে একাধিক ফার্স্ট নেশন সাবেক আবাসন স্কুলগুলোর অনেক স্থানের কথা উল্লেখ করে যেখানে দেহাবশেষ আছে বলে মনে করা হয়ে থাকে

আবাসন স্কুল থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন, নথি সংরক্ষণ ও তল্লাশি বাবদ তহবিল কমানোর মাধ্যমে ওইসব প্রতিষ্ঠানের ব্যাপারে সত্য অন্ধকারে রাখছে। স্কুলে থাকাকালে মারা যাওয়া শিশুদের অচিহ্নিত কবরগুলো শনাক্তের জন্যই এই তল্লাশি এবং তহবিল।

দেড় লাখের বেশি শিশু আবাসিক স্কুলে ভর্তি হতে বাধ্য হয়েছিল এবং তাদের মধ্য থেকে বেঁচে যাওয়া অনেকেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েমন কমিশনের কাছে তাদের নিপীড়নের ভয়াবহতার কথা তুলে ধরেন। স্কুলে থাকাকালে ছয় হাজারের মতো শিশু মারা গেছে বলে জানানো হয়। যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

- Advertisement -

২০২১ সালে একাধিক ফার্স্ট নেশন সাবেক আবাসন স্কুলগুলোর অনেক স্থানের কথা উল্লেখ করে, যেখানে দেহাবশেষ আছে বলে মনে করা হয়ে থাকে। অচিহ্নিত এসব কবরে অনুসন্ধানের জন্য ১১ কোটি ৬০ লাখ ডলারের বেশি বরাদ্দ করে অটোয়া। ২০২৪ সালের মার্চ পর্যন্ত সরকার প্রকৃতপক্ষে সরবরাহ করেছে ২১ কোটি ৬০ লাখ ডলার। ১৪৬টি ভিন্ন ভিন্ন চুক্তির মাধ্যমে এই অর্থ জোগান দেওয়া হয়। বার্ষিক হিসেবে এর পরিমাণ দাঁড়ায় ৭ কোটি ১০ লাখ ডলার।

সর্বশেষ বাজেটে সরকার কবর শনাক্তের কার্যক্রম অব্যাহত রাখতে আগামী দুই বছরের জন্য বরাদ্দ রেখেছে ৯ কোটি ১০ লাখ ডলার। এ হিসাবে প্রতি বছর বরাদ্দের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৫৫ লাখ ডলার।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent